1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিমের পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে
 আজাদ,ভোলা জেলা প্রতিনিধিঃ
 ভোলায় বিএনপির কর্মসূচি পালনকালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভোলা জেলা শাখার আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপি’র আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বক্তব্য বলেন, শহীদ আব্দুর রহিম ও শহীদ নুরে আলম হত্যার বিচার করতে হবে আর না হলে আমরা এই হত্যার বিচারের জন্য আবারো আন্দোলন করব।
প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেন, কোনো ফ্যাসিবাদকে আবার ফিরতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সে আন্দোলন এখনো চলমান। যতোদিন পর্যন্ত একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হবে ততদিন পর্যন্ত আপনাদের মনে থাকবে যে আমরা এখনো আন্দোলন করছি।
আলোচনা সভায় শহীদ আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বক্তব্য বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই। আরমান আমার স্বামীকে হত্যা করেছে তার ফাসি চাই। বিচার না হলে আমি রাস্তায় নেমে আন্দোলন করে যাবো। তিনি আরো বলেন, তারেক রহমান আমার পরিবারের জন্য ১০লক্ষ টাকা দিয়েছেন। সব সময় তিনি আমাদেরকে সাহায্য করে আসছেন। এছাড়াও গোলাম নবী আলমগীর সাহেব ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার পরিবারকে সাহায্য করা হয়েছে। পরে নিহত আব্দুর রহিমের স্ত্রী-সন্তানের হাতে ঈদ উপহার সামগ্রী হিসেবে ঈদের বাজার ও নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট