1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ব্রাজিলকে এক হালি গোল উপহার আর্জেন্টিনার

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

ম্যাচের আগেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল, এবার ছন্নছাড়া ব্রাজিলকে হারিয়ে দিল আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে পুরো খেলায় ব্রাজিলিয়ানদের যেন খুঁজেই পাওয়া যায়নি। ১৪ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট হলো ৩১।

ম্যাচের মাত্র ৮ম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দোন হুলিয়ান আলভারেজ। এরপর দ্বাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। ২৬তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণের ভুলে একটি গোল শোধ করে ব্রাজিল। ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান কুনিয়া। এখানেই শেষ নয়, ৩৬ মিনিটে ফার্নান্দেজের বাতাসে ভাসানো পাস থেকে তৃতীয় গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ব্রাজিলের ফুটবলারর খেই হারিয়ে ফেলেন। প্রথমার্ধে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে ব্রাজিলের পোস্টে চারটি শট নিয়েছে আর্জেন্টিনা, যার তিনটিই গোল হয়েছে। বিরতির পর ৭১ মিনিটে দুরুহ কোণ থেকে দারুণ শটে গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন জিউলিয়ানো সিমিওনে। পুরো ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। সেখানে ব্রাজিল নিতে পারে মাত্র তিনটি।

আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে পাঁচ ম্যাচ জয়হীন রইল ব্রাজিল, যার চারটিতেই তারা হেরেছে। আর্জেন্টিনার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ জিতেছিল সেই ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকায়। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়বারের মতো প্রথমার্ধে তিন গোল হজম করল ব্রাজিল। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২০০৫ সালের জুনে আর্জেন্টিনার মাটিতেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট