1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

২০১৯ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয় নেই ব্রাজিলের। এর মধ্যে দুই দল চারবার মুখোমুখি হলেও তিনটিতে হেরেছে ব্রাজিল এবং ড্র করেছে অন্য ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়খরা কাটাতে আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটাকে পাখির চোখ করেছে দলটি।

এমনকি এই ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর আগাম ঘোষণা দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড অবশ্য শুধু হারানোর ঘোষণা দিয়েই থামেননি, বরং যুদ্ধের ঘোষণাই যেন দিয়ে রাখলেন।ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’

সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বেশ উত্তাপ ছড়িয়েছে। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে মারাকানায় মারামারি আর সংঘর্ষে তুলকালাম কাণ্ড হয়েছে। এমনকি নাটকীয় বিতর্কে একটি ম্যাচ তো মাঠেই গড়াতে পারেনি। কিন্তু এর বিপরীত চিত্রও অবশ্য আছে।

২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার দৃশ্য এবং পরে একসঙ্গে বসে আড্ডা দেওয়া ছবি দুই দলের উত্তপ্ত সম্পর্ককে খানিকটা শীতল করেছিল। কিন্তু রাফিনিয়ার এবারের মন্তব্য নিশ্চিতভাবেই আগুনে নতুন করে ঘি ঢালল। যদিও সংবাদ সম্মেলনে রাফিনিয়ার মন্তব্যকে উসকে না দিয়ে বন্ধুত্বের বার্তাই দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

রাফিনিয়ার ‘যুদ্ধ’ ঘোষণার জবাবে স্কালোনি বলেছেন, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’

এ সময় মেসি-নেইমারের বন্ধুত্বের কথাও মনে করিয়ে দেন স্কালোনি, ‘কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় আমি মেসি-নেইমারের ছবিটার কথা মনে করতে পারি। এই আবহটা ধরে রাখতে হবে। বিশ্বের সেরা এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড়ের একসঙ্গে থাকা, বন্ধু হওয়া। এই চিত্রটাই আমাদের প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট