1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

শিলংয়ে টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে অনুশীলন শুরুর সময় ছিল শনিবার সন্ধ্যা ৬টা। এই সময়কে ধরে নিয়ে বাংলাদেশ থেকে আসা সংবাদমাধ্যম কর্মীরা জ্ওহরলাল নেহেরু স্টেডিয়ামের পাশের মাঠে চলে যান।সেখানে গিয়ে জানা যায় দেড় ঘন্টা পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৭টায় বাংলাদেশ দলের অনুশীলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

এরপর নির্ধারিত সময়েও অনুশীলন করার জন্য টার্ফের সেই মাঠে গেলেও অনুশীলন শুরু করতে পারছিলেন না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কারণ ফ্লাডলাইট তখনো জ্বলে ওঠেনি। ওই মুহূর্তে বেশ বিরক্ত প্রকাশ করছিলেন বাংলাদেশ কোচ। প্রথম অনেকটা অপ্রস্তুত মাঠে বাংলাদেশ দলকে অনুশীলন করতে দিয়েছিল ভারত ফুটবল অ্যাসোসিয়েশন।

গতকাল আবেদনের প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন করলেও জানা গেল আসল কারণ। টাকা দিয়ে মাঠ ভাড়া করে নেহেরু স্টেডিয়ামের টার্ফের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।

অনুশীলন শুরুতে বিলম্বের কারণ ছিল সেই সময় পর্যন্ত নাকি বাফুফে টাকা পরিশোধ করতে পারেনি। বাংলাদেশ থেকে পাঠানো টাকা পরিশোধ করার পরই জামাল ভূইয়া-তারিক কাজীরা অনুশীলন করতে পেরেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট