1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ,আহত-১৫

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় অসহায় ও সুস্ত মানুষের মধ্যে ঈদের স্পেশাল বিজিএফ এর চাল  বিতরণকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের  ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন নেতাকর্মীয় আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নৌ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 রবিবার( ২৩ মার্চ ) দুপুর ১২ টায় উপজেলা উত্তর চাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের  ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, সকাল ১০ টায় উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম চলছিল। এতে একতরফা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই চাল বিতরণ করার অভিযোগে এনে স্থানীয় জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একসাথে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে  ৩ দলের ১৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ওই ইউনিয়ন পরিষদের ২ ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরের পরিস্থিতি শান্ত হলে ওই ৩ দলে নেতাদের সাথে বৈঠকের পর চাল বিতরণ শুরু করা হয় বলে জানা যায়।
 উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান অভিযোগ করে জানান, এক তরফাভাবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপি নেতা মোশারফ মাসুদ এর নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী  আহত হয়েছে ।
 অভিযোগের বিষয়ে উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মোশারফ জানান, আমি হামলা করিনি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।
 এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ( ওসি ) আহসান কবির জানান , চাল বিতরণ নিয়ে বিএনপি- জামাত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ করেননি।
 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিক জানান, চাল বিতরণের সময় তিন দলের নেতাকর্মীদের মধ্যে আর আমার এই ঘটনা শুনেছি। কবে যেন বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। তিন দলের নেতাদের সাথে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট