1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে।

১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

দুই কর্মকর্তাই বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট