1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

দেশে ফিরলেন হামজা, বিমানবন্দরে সমর্থকদের ভিড়

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

হামজা চৌধুরী। বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম। দেশের একমাত্র ফুটবলার হিসেবে যার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই তিনি এবার লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। সোমবার পৌনে ১২ টায় দেশের মাটিতে পা রাখেন হামজা।

জানা যায়, বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত ছিল বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

এদিকে বাফুফে কর্তাদের ছাড়াও হামজাকে বরণ করতে বিমানবন্দরে হাজির হয়েছেন সিলেটের বাসিন্দারা। হামজার আগমনকে কেন্দ্র করে সাজানো হয়েছে তার বাড়ি। বাড়ির সামনে গেইট করা হয়েছে। বলা হচ্ছে ছাদখোলা গাড়িতে করে বাড়ি ফিরবেন হামজা। পথে ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন তিনি।

বাফুফের সূত্রে জানা যায়, আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সেই অনুযায়ী হামজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। এরপর বিশ্রাম শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর সব ঠিক থাকলে মাঠে নামবেন ভারতের বিপক্ষে। যা দেখার অপেক্ষায় এখন লাখো ফুটবলপ্রেমী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট