1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা তালবাড়িয়া ডিগ্রির চরে আধিপত্য নিয়ে দুই পক্ষের রাতভর গুলিবর্ষণ-ককটেল বিস্ফোরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি:
ঈশ্বরদীর তালবাড়িয়া ডিগ্রির চরের আধিপত্য বিস্তার নিয়ে গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টা থেকে শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামের নছিরের ঘাট ও আকাতের ঘাটের দেড় কিলোমিটারের মধ্যে এ গুলিবর্ষণ, মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গভীর রাতে মুহুর্মুহু শব্দে ঘুমন্ত গ্রামবাসী জেগে উঠে ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।শনিবার (১৫ মার্চ) সকালেও দুই পক্ষের শক্তি প্রদর্শনের মহড়া চলেছে। এ সময় কয়েকটি বাড়িতে হুমকি-ধামকি দেওয়া হয়। রাস্তায় প্রতিপক্ষের হামলার চরকুড়লিয়া গ্রামের মৃত আমিন মন্ডলের ছেলে (ক্ষুদ্রাকার বামন) সাহাবুল ইসলামসহ (৩৮) দুজন আহত হয়। এদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।চরকুড়লিয়া এলাকার জোতদার সাইদুর রহমান ও কুষ্টিয়া হরিপুর ইউনিয়নের মুকুল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যেই স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা-কর্মী জড়িত রয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা-কর্মী খোলশ পাল্টে বিএনপির সঙ্গে মিলেমিশে চর এলাকায় প্রভাব বিস্তারে শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুদিন আগে জেলার অন্যতম বৃহৎ লক্ষ্মীকুন্ডার তালবাড়িয়া সরকারি খাস জমি প্রকাশ্যে ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার পর থেকে এলাকায় খাসজমি বণ্টন ও আধিপত্য নিয়ে সাইদুর ও মুকুল গ্রুপের সঙ্গে দৃশ্যমান দ্বন্দ্ব শুরু হয়।
এরই জের ধরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী শহর থেকে ২০ কিলোমিটার দুরে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নছিরের ঘাট ও আকাতের ঘাট এলাকায় দুই পক্ষ মহড়া দিতে শুরু করে। এরপর রাত ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত দুইপক্ষই গুলিবর্ষণের মত বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, শব্দ এত প্রকট ছিল যে, আমরা ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে ছিলাম। শব্দ শুনে মনে হয়েছে এগুলো গুলি ও ককটেলের শব্দ। তিনি আরও জানান, লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে গোলাগুলি, মারামারি, সন্ত্রাসী কর্মকান্ড এবং দখলের মূল কারণ ডিগ্রিরচর তালবাড়িয়ার খাস ভূমি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীদের দখলে চরের এসব সরকারি খাস জমি নিয়ন্ত্রণ করা হতো। এরই মধ্যে উপজেলা পরিষদ থেকে এক বছরের জন্য প্রকাশ্য নিলামে ইজারা দেওয়া হয়। ইজারা প্রদানের পর থেকেই স্থানীয় একাধিক পক্ষের মধ্যে এটা নিয়ে বিরোধ চলছে।লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিট পুলিশিং এর ইনচার্জ (এসআই) জামাল মিয়া জানান, খবরের পেয়ে তিন গাড়ি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাইনি। তবে স্থানীয়রা আমাদের জানান যে, এলাকার প্রভাবশালী সাইদুর রহমান ও কুষ্টিয়ার মুকুল গ্রুপের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও আধিপত্য নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কে বক্তব্য নিতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও মুকুলের বক্তব্য পাওয়া যায়নি। তবে মুকুলের প্রতিপক্ষ লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের সাইদুর রহমান জানান, রাতের ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বরং প্রতিপক্ষরা তাদের লোকজনকে চরে যেতে দিচ্ছে না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এলাকার আধিপত্য নিয়ে ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান বলেন, তালবাড়িয়া ডিগ্রির চরের জমি ইজারা দেওয়া হয়েছে। তবে কি কারণে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা জানা নেই। তারপরও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট