1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বিশেষ অভিযানে পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

অবৈধ বালুমহাল ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে একদল সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি দা উদ্ধার করা হয়েছে।

শনিবার ( ১৫ মার্চ) দুপুর দুইটায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরে উপজেলা প্রশাসন।

সংবাদ সম্মেলন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, গজারিয়া উপজেলার কালীরচর ও গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪মার্চ) দিবাগত রাত দশটার দিকে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড ঢাকা জোন সম্মিলিতভাবে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমে একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১০/১১জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যায়। আমরাও কৌশল বদলে করে নদীর পাড়ে লুকিয়ে পড়ি। এই ঘটনার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা আবার ফিরে আসে। এসময় তারা আমাদের সাধারণ যাত্রী মনে করে ডাকাতি করার উদ্দেশ্যে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। কাছাকাছি আসার পরে তারা যখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পায় তখন গুলিবর্ষণ করার প্রস্তুতি নেয়। তবে পরোক্ষণে তারা পিছু হটে। তারা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরাও পিছন থেকে তাদের ধাওয়া দেই। অবস্থা বেগতিক দেখে

নদীর বসুরচর এলাকায় তাদের ট্রলারটি ডুবিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। এসময় ট্রলার থেকে একটি কাঠের বাক্স ভেসে উঠলে তা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলের অদূরে অবৈধ বালুমহালের সাথে যুক্ত একটি বাল্কহেড ৩জন স্টাফসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে’।

কোস্ট গার্ড ঢাকা জোনের লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান বলেন, অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। টহলের পাশাপাশি আকস্মিক সাড়াশি অভিযান, মোবাইল কোর্ট এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড আওতাধীন এলাকা সমূহে ডাকাতি, চোরা চালান, মাদক পাচার, ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে’।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে একটি বালুমহাল পরিচালনা করছিলো কুখ্যাত নৌডাকাত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন। অবৈধ এই বালুমহালটিকে ঘিরে চাঁদাবাজি, নৌযানে ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর বিভিন্ন সময় পাওয়া গেছে। বালুমহালটি বন্ধে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট