1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

‘গাজা পরিকল্পনা’ নিয়ে ট্রাম্পের ভিন্ন সুর, স্বাগত জানাল হামাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

গতকাল বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কেউ গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করছে না।‘ এরপরই হামাস মুখপাত্র ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতি দেন। খবর আলজাজিরার।বিবৃতিতে কাসেম বলেন, ‘যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বক্তব্য গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসা হয়ে থাকে, তাহলে এটিকে স্বাগত জানানো হবে।’

হামাস মুখপাত্র কাসেম আরও বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত বাস্তবায়নে ইসরায়েলি দখলদারদের বাধ্য করার মাধ্যমে এ অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।’

গত মাসে ট্রাম্প যখন গাজাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার প্রস্তাব দেন এবং যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি থেকে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরামর্শ দেন, তখন তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে আলোড়ন সৃষ্টি করেন।

গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা করতে গতকাল বুধবার কাতারে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরই ট্রাম্পের কাছ থেকে পূর্বের অবস্থানের স্পষ্ট বিপরীতমুখী বক্তব্য এসেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব বৈঠকে উপস্থিত ছিলেন।

ওই বিবৃতিতে বলা হয়, ‘আরব পররাষ্ট্রমন্ত্রীরা গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা গত ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিত আরব লীগ শীর্ষ সম্মেলনে অনুমোদিত হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গাজায় পুনর্গঠন প্রচেষ্টার ভিত্তি হিসেবে এই পরিকল্পনার ওপর পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার জন্য তারা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে একমত হয়েছেন।’

গত শনিবার ৫৭ সদস্যের ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সৌদি আরবে এক জরুরি সভায় আরব লীগের পেশ করা গাজার জন্য একটি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

ট্রাম্পের গাজা দখল করে এর বাসিন্দাদের উপত্যকাছাড়া করার হুমকির জবাবে মিসরীয় পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভবিষ্যৎ প্রশাসনের অধীনে গাজা উপত্যকা পুনর্নির্মাণের প্রস্তাব আসে।

গত মঙ্গলবার কাতারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন দফা আলোচনা শুরু হয়েছে এবং এতে মধ্যস্থতার জন্য উইটকফকে দোহায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আরব মন্ত্রীরা গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রকৃত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।’

গাজা যুদ্ধবিরতি চুক্তির ৪২ দিনের প্রথম ধাপের মেয়াদ এ মাসের শুরুতে শেষ হয়ে গেছে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী ধাপগুলোর ব্যাপারে ইসরায়েল এখনও কোনো চুক্তিতে পৌঁছায়নি।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে, যা টানা ১২তম দিনে পৌঁছেছে। অঞ্চলটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধ প্রবেশে বাধা প্রদান করছে ইসরায়েলি সেনারা। হামাসকে চাপ দেওয়ার জন্য ইসরায়েলের ‘মানবিক সাহায্যকে’ অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যার প্রভাব সবার ওপর পড়ছে বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট