1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, এবং রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

বুধবার ১২ মার্চ রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স প্রত্যয় ব্রিকস, খামারগাতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া, আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, কয়ড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ নামক ইটভাটাটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে এবং চিমনী ও কিলন ভেঙে ফেলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর পরিদর্শক শাহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা খাতুন বলেন, “পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন, “পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট