1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা, গ্রেফতার- ১

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

 আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবক বাধা দেয়।
১২ মার্চ২০২৫( বুধবার) বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে।পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম। এ সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে একটি যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক আমাদের জয় বাংলা স্লোগান দিতে বলে। আমরা তাকে ভিডিও করতে নিষেধ করি। সে আমাদের কথায় কর্ণপাত না করলে আমারা তাকে আটক করি।সে আমাদের কাছ থেকে জোড় করে পালিয়ে যেতে গেলে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট