1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন অনুমতি ছাড়া ছবি ব্যবহার না করার নির্দেশ, ৩ দিনের মধ্যে পোস্টার অপসারণের আহ্বান মাদকবিরোধী প্রচারণায় ডিএনসি বগুড়া,ক্রীড়ার মাঠে সচেতনতা

আট বছরের মেয়ের গায়ে হাত দিল, এটা কাপুরুষের দেশ?

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

যে শিশুটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে! এই দেশটা কী কাপুরুষের দেশ হয়ে গেল? যারা আট বছরের মেয়ের গায়ে হাত দিল! এই কাপুরুষগুলো পুরুষ হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে।’

রোববার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার ধর্ষণের শিকার মেয়েটিকে দেখতে এসে এ মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ।

শারমিন এস মুরশীদ বলেন, ‘দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এই বিষয়ে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। অভিযুক্তরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, এসব ধর্ষককে দমন করার দায়িত্ব আপনাদেরও। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয়? আর আপনাদের কি মনে হয়! এই পচে যাওয়া সমাজকে বদলে দেব! আমি তো ছয় মাস হয় (দায়িত্বে) এসেছি। বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে, ডাক্তাররা জানেন না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। ডাক্তাররা কাজ করছে, তরুণ ছেলে-মেয়েরা প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই বাচ্চাটা যেন সর্বোচ্চ বিচার পায়।

তিনি বলেন, প্রথম কথা সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। এসব ঘটনায় আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। দয়া করে আপনারা দোষীদের কোনোভাবেই জায়েজ করবেন না। বারবার এই ঘটনাগুলো ঘটছে। এগুলো হতে দেওয়া যাবে না। এখানে প্রমাণ আছে, আসামি আছে। কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এটা অবশ্য নজরে রাখতে হবে।

উপদেষ্টা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আমাদের এই দেশের নারীদের কোনো পরিবর্তন হয় না। শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশ দিতে পারি না। আমরা তিনটি মন্ত্রণালয় ও কমিউনিটিসহ ঢাকা থেকে শুরু করে ১৩০টি ক্যাম্প করতে যাচ্ছি। যে ক্যাম্পে হোম মিনিস্ট্রি, সমাজকল্যাণমন্ত্রী, অভিভাবক এবং জুলাই আন্দোলনের তরুণরা থাকবে। আমরা এই ক্যাম্পকে ধরে নজরদারির ভেতরে আনব। তখন আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমাদের সর্বশক্তি দিয়ে এই অসুস্থ সমাজকে সুস্থ করে তুলতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৬ মার্চ ) দুপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। তার ওপর পাশবিক নিপীড়ন চালায় বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীবের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও তাদের বাবা হিটু শেখ (৪৭)। সজীবের মা জাহেদা বেগম (৪০)-সহ চারজনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এদিকে শিশুটি রাজধানীর সিএমএইচ হাসপাতালে জ্ঞানহারা অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট