1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

ঝিনাইদহের কালিগঞ্জে নাকের পলিপাস অপারেশনে রোগীর মৃত্যু! অবরুদ্ধ ডায়াগনস্টিক সেন্টার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

আজাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস ভুল অপারেশনে উৎস ভট্টাচার্য নামে ১৭ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ মার্চ )সকালে উপজেলা শহরের ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে এঘটনা ঘটে বলে জানা গেছে।
এই ঘটনায় ঐ কিশোরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরেজমিনে গিয়ে জানা যাই , গত দুই বছর আগে কালিগঞ্জের খর্দরায় গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যর ছেলে উৎস ভট্টাচার্যের নাকে পলিপাস হওয়ায় ডাক্তারের কাছে নেওয়া হয়। সেসময় উৎস নাবালক থাকায় ডাক্তার অপারেশন না করে কমপক্ষে ১৭ বছর পূর্ণ হলে অপারেশন করার পরামর্শ দেন। মৃত উৎসর জেটাত ভাই রুপম জানান, উৎস এবারে এসেএসসি পাশ করে কালিগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে ভর্তি হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উৎসর ১৭ বছর পূর্ণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অপারেশনের জন্য ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালের নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার কাজি রাজিবুল ইসলাম সন্ধ্যা ৭ টাই অপারেশন করবেন বলে জানালেও আরো তিন দফা টাইম নিয়ে সকাল ৫ টায় অপারেশন করেছেন। দীর্ঘ ৪/৫ ঘন্টা অপারেশন থিয়েটারে রেখে সাড়ে ৯টার দিকে উৎসকে বেডে দেয়। বেডে দেওয়ার কিছুক্ষণ পরে হুঁশ ফিরলেও পরোক্ষনেই আবার অচেতন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে উৎসকে যশোরে রেফার করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উৎসকে মৃত ঘোষণা করেন।
উৎসর বাবা উজ্জ্বল ভট্টাচার্য বলেন, আমার সুস্থ্য ছেলে হাসপাতালে নিয়ে গেলাম সামান্য নাকের পলিপাস অপারেশন করতে। এই ছোট অপারেশনের কারণে মারা গেল এঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা। তিনি বলেন, আমার ছেলেকে ভুল চিকিৎসা দিয়ে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সহ ডাক্তারের বিচার চাই। উৎসর মামত ভাই বলেন, এই হত্যাকাণ্ডের বিচার পেতে আমরা কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি।
এর আগেও এই হাসপাতালে সিজারিয়ান রোগী সহ বেশকিছু রোগী ভুল চিকিৎসায় মারা গেছে বলে স্থানীয়রা জানান। আর যাতে কোন রোগী ভুল চিকিৎসায় মারা না যায় সেকারণে বিক্ষুব্ধ জনতা হাসপাতালটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেন।
এবিষয়ে জানতে ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্রাইভেট হাসপাতালের মালিক ইকরামুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করলেও কোন সংযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট