1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দগনের সন্তানদের পিরোজপুরে সাইদী ফাউন্ডেশন পরিদর্শন ও আল্লামা সাঈদীর জীবন কর্ম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ ৩ মার্চ ২০২৫ (সোমবার) পিরোজপুরে আগমন করেন। তারা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন এবং পরে সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন করেন।

এ সময় তারা আল্লামা সাঈদীর জীবন ও কর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, লেখক ও গবেষক মুফতি কাজী ইব্রাহীম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)-এর সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন, শহীদ সৈয়দ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (রহ.)-এর সন্তান লেখক আলী আহম্মদ মোহাম্মদ মাবরুর, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রহ.)-এর সন্তান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন শেষে তারা আল্লামা সাঈদীর কবরের পাশে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার নাজিব মোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী (রহ.) এর পুত্র মাসুদ সাঈদীসহ পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট