1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন

কল্যাণ ট্রাস্টের টাকা প্রকৃত ভাবে সাংবাদিকদের বরাদ্দ দেওয়া হবে-সাংবাদিক মনির হায়দার

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, কল্যাণ ট্রাস্টের টাকা যেনো নিরপেক্ষভাবে প্রকৃতভাবে সাংবাদিকদের বরাদ্দ দেওয়া হয়,আগামীতে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারী-২৫ রাতে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ফরাবি হাফিজ।
মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, আবু লায়েছ লাভলু, সাবেক সভাপতি ফারুক হোসেন, রফিক উল আলম প্রমুখ।
মফস্বলের সাংবাদিকতার নানা সমস্যা তুলে ধরে সাংবাদিক মনির হায়দার আরও বলেন, ফুলটাইম সাংবাদিকতা করে ঢাকাতেই চলা যায়না, সেখানে মফস্বলের সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। সাংবাদিকতা এক ধরনের নেশা হয়ে ওঠায় নিজের ক্ষতি করে হলেও এই চ্যালেঞ্জিং পেশাটাকে ধরে রাখেন মফস্বলের সাংবাদিকরা।
তিনি বলেন রাস্ট্র তো এখনো কল্যাণ রাস্ট্র হয়ে ওঠেনি। বিগত দিনে সাংবাদিকদের কল্যাণের নামে রাস্ট্রের টাকা পয়সা দেওয়া হতো,সেই টাকা কাদের কিভাবে দেওয়া হতো আমরা সকলেই তা জানি,আগামীতে সেই ত্রুটিগুলোর সমাধানকল্পে যেনো ব্যবস্থা নেয়া হয় সেব্যাপারে কাজ করবো।
বিগত দিনে মেহেরপুরের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নানা ধরনের প্রতিকুলতার মাঝেও এই জেলার সাংবাদিকরা সত্যটাকে তুলে এনেছেন, এখন জেলাতে নবীণ সাংবাদিকদের জয়জয়কার উল্লেখ করে বলেন, এই জেলার নবীন এবং প্রবীণ সাংবাদিকরা আগামীতে জেলাকে নতুনভাবে তুলে আনবেন।
তিনি বলেন, প্রকৃত সাংবাদিকতা করলে সমাজের সকলের কাছেই একজন সাংবাদিক অপ্রিয় হয়ে উঠবেন।
সাংবাদিকতা করলে সমাজের মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার প্রত্যাশা করা যাবেনা,সাংবাদিকতা না করলে আপনি যেটুকু সহায়তা পেতেন, জেনুইন সাংবাদিকতা করলে সেটা বন্ধ হয়ে যাবে।এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার দুই দিনের সফরে শুক্রবার ২১ ফেব্রুয়ারি-২৫ বিকালে মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মনির তিনি মতবিনিময় করেন, এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট