1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল

বোদায় তারুণ্যের উৎসব পালন

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধিঃ
“এই দেশ বদলাই পৃথিবী বদলাই” এই শ্লোগানে পঞ্চগড়ের বোদা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বে বুধবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বোদা-পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে একই মাঠে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়। পরে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ও ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঞা শাহীন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার সাইফুর রহমান মনি, কামরুল হাসান হিলটন প্রমুুখ বক্তব্য রাখেন।
প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশ ২-১ গোলে ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশকে পরাজিত করে। খেলায় পঞ্চগড় অনুর্ধ্ব-২০ একাদশের জাহিদ হাসান মিলু ও আল আমিন এবং ঠাকুরগাঁও অনুর্ধ্ব-২০ একাদশের মারুফ হাসান একটি করে গোল করেন।
এদিকে, তারুণ্যের উৎসবের দ্বিতীয় পর্বে বুধবার বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ফাহাদ করিম ,সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ,বোদা উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম,সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ.বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান তাবিথ আউয়ালের চিন্তাচেতনা ফুটবল খেলাকে ঢাকামুখী না রেখে সারা দেশে ছড়িয়ে দেয়া। তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল গেম, অনলাইন জুয়া থেকে ফিরিয়ে আনতে এবং খেলাধুলা মুখী করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আয়োজন। এরই অংশ হিসেবে তারুণ্যের উৎসবে আন্তঃ ইউনিয়ন, আন্তঃ উপজেলা, আন্তঃ বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমান অর্ন্তবর্তী সরকার তারুণ্যের উৎসবের মাধ্যেমে মানুষজনের মাঝে হারানো দিনের খেলাধুলা, ফুটবল ম্যাচ সহ নানা বিনোদনমুখী করার চেষ্টা করছে। আমরা আশা করি আগামী দিনে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট