1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুর রেঞ্জের ৬ জেলাসহ মহানগরে গ্রেফতার-৭১

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রংপুর মহানগরসহ রেঞ্জের ছয় জেলা থেকে ছাত্রলীগ নেতাসহ ৭১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত ১০ই ফেব্রুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩ দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৭১ জনকে গ্রেপ্তার করেছেন। আরপিএমপি কমিশনার মজিদ আলী জানান, নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম (২৫), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওমর ফারুক লিংকন (৩৯) ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মন্টু মিয়া (৫৮)। অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন ৮ জেলার মধ্যে ৬ জেলা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গাইবান্ধা ও পঞ্চগড় জেলা থেকে কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর কোতোয়ালি থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন (৩৫) পীরগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ও সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলের ভাতিজা যুবলীগ কর্মী আরিফুল ইসলাম (৩৫)কুড়িগ্রাম পৌরসভার আওয়ামী লীগ নেতা সাজু মিয়া (৩৪), নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তৈমুর রহমান (৩০), সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন (৪৮), নাওডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সমেশ উদ্দিন (৪৭), চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাল উদ্দিন (৫৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ওসমান গনি (৫৩), ফুলবাড়ী পৌর যুবলীগের সহ-সভাপতি সাবেক গণ-শিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজারের ছোট ভাই মোহাম্মদ আলী (৪০), বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আলী মণ্ডল (৬০), ঠাকুরগাঁওয়ের ভূল্লি থানার আওয়ামী লীগ কর্মী রইতুল আলম (৩৯), আব্দুল গফুর (৪৫), পীরগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ (৫০), সদরের যুবলীগ নেতা উপারুল ইসলাম (৪৯), রুহিয়া থানা আওয়ামী লীগের সদস্য ওসমান গণি (৪৫)।
পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, হত্যা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থযোগান দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ৩ দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ৭১ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে রংপুর মহানগরীতে ১৪ জন। বাকিরা সবাই রেঞ্জের বিভিন্ন জেলায় গ্রেপ্তার হয়েছে। অভিযানের প্রথম দিন মহানগর ও রংপুর বিভাগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট