1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিঠাপুকুরে পিকনিক বাসের সাথে অটো ভ্যানের সংঘর্ষে শিশু শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর)প্রতিনিধিঃ

আজ দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকনিক বাস ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রোহান মিয়া নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু রোহান মিয়া (৯) উপজেলার শাল্টিপাড়া ‘ছ’মিল বাজারের আক্তারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলো । এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন- নিহত রোহানের মা মোসলেমা বেগম ও লাইজু মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া ‘ছ’মিল বাজার থেকে ছেলেকে সাথে নিয়ে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী চেতনাপাড়ায় চার্জার ভ্যানে যোগে যাচ্ছিলেন মোসলেমা। পথে উপজেলার রাঙ্গাপুকুর এলাকায় ভেন্ডাবাড়ি থেকে রংপুরগামী একটি পিকনিক বাস সামনে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট