1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

টাকা না নিয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বিপিএল থেকে বিদায় হয়ে গেছে দুর্বার রাজশাহীর। কিন্তু রোববার দিনজুড়েই দেশে ফেরা নিয়ে অনিশ্চতায় ছিলেন রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার।

পাওনা পারিশ্রমিকের পুরোটা ও দেশে ফেরার টিকেট না পাওয়ায় এ দিনও বাংলাদেশ ছাড়তে পারেননি রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক ডেয়াল ও মিগেল কামিন্স। শেষ পর্যন্ত পুরো পারিশ্রমিক না পেয়ে আশ্বাসকে সঙ্গী করে দেশে ফিরবেন তারা।

বিপিএলে গত সপ্তাহে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। টুর্নামেন্টে তাদের টিকে থাকার শেষ আশাও নিভে গেছে শনিবার। তবু দলটি নিয়ে আলোচনা থামছেই না।

পারিশ্রমিক সমস্যা সমাধানে বারবার বিলম্ব হওয়ায় এরই মধ্যে বিসিবিতে একাধিকবার তলব পড়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শফিক রহমানের। বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচ চলাকালে শনিবার তার সঙ্গে সামনাসামনি কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজশাহীর মালিকপক্ষের বিরুদ্ধে। এই হুঁশিয়ারির পরদিনই বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সঙ্গে যোগ হলো দেশে ফেরার টিকেট না পাওয়ার বিড়ম্বনাও।

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় রোববার দুপুরে টিম হোটেল ছেড়ে দেওয়ার কথা ছিল রাজশাহীর। সেই অনুযায়ী দলটির স্থানীয় ক্রিকেটাররা চলে গেছেন বাড়িতে। কিন্তু পাঁচ বিদেশি ক্রিকেটারের কোনো সুরাহা করতে পারেনি রাজশাহী।

রোববার সকালেই জানা যায়, দেশে ফেরার টিকেট না পাওয়ায় টিম হোটেলে আটকা পড়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

পরে বিকেলে অবশ্য হারিস, বার্ল ও কামিন্সের দেশে ফেরার সময় জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী। তবে অনিশ্চয়তা রয়ে গেছে আফতাব ও ডেয়ালকে ঘিরে। রোববার মধ্যরাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন হারিস আর রাত ৩টার ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবেন বার্ল।

তিনজনের মধ্যে শুধু হারিসের পারিশ্রমিক নিয়ে কোনো অসন্তোষ বা অভিযোগ নেই। বাকি ৭৫ শতাংশ পারিশ্রমিকের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এখনও কোনো ইতিবাচক বার্তা পাননি বার্ল ও কামিন্স। বিমানে ওঠার আগপর্যন্ত ইতিবাচক খবরের অপেক্ষায় তারা।

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডেয়াল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে শনিবার রাতে তাকে বলা হয়, রোববার রাতের টিকেট পাবেন তিনি। কিন্তু টিকেট তাকে দেওয়া হয়নি। রোববার আবারও তাকে বলা হয়েছে, সোমবার রাতের টিকেট দেওয়া হবে। বার্ল, কামিন্সের মতো তিনিও পারিশ্রমিক নিয়ে দলের কাছ থেকে কোনো বার্তা পাননি।

ডেয়ালের মতো একই দশা আফতাবেরও। এখন পর্যন্ত পারিশ্রমিকের কোনো টাকাই পাননি আফগানিস্তানের এই পেসার। পারিশ্রমিক তো বটেই, রাজশাহীর হয়ে তিন ম্যাচ খেলা ক্রিকেটারকে দেশে ফেরার টিকেট সম্পর্কেও কোনো বার্তা দেয়নি দলটি।

নাম গোপন রাখার শর্তে এক বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, পারিশ্রমিকের অর্থ পরিশোধের জন্য ১০-১৫ দিন সময় চেয়েছেন রাজশাহীর কর্ণধার শফিক রহমান।

আমাদের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই। দেশে ফেরা নিয়েই এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্ণধারের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছেন, ১০-১৫ দিনের মধ্যে সব অর্থ পরিশোধ করে দেবেন। আসলেই পাব কি না, সেটাও জানি না।

এই আশ্বাসে রাজি হয়েছেন কি না, জানতে চাওয়া হলে তার উত্তর, আর কোনো উপায় তো নেই আমাদের। তিনি (শফিক রহমান) আশ্বাস দিয়েছেন ১০-১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দেবেন। এখন এটাই শুধু ভরসা। দেশে তো ফিরতে হবে। এরকম অভিজ্ঞতা হবে ভাবিনি। খুবই হতাশাজনক।

রাজশাহীর পারিশ্রমিক সমস্যা আছে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও। পারিশ্রমিকের আংশিক অর্থ পেয়েছেন সাপোর্ট স্টাফের সদস্যরা। মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, রোববার রাতে পরিশোধ করা হবে তাদের বকেয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট