1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ র‌্যাব-১৩ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২টি ইট-ভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনী ধ্বংস মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব, বিজয়ী গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ মাদারীপুরে বসতবাড়ী থেকে উচ্ছেদের চেষ্টায় নারীর উপর হামলা,রক্তাক্ত আহতাবস্থায় হাসপাতালে ভর্তি বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, পুনর্নির্বাচনের দাবি মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে সাজা জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

মনপুরায় মৎস্যজীবিদের সাথে পানি সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের মতবিনিময়

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিবের সাথে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরের মৎসজীবি ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সরকারি সফরে স্পীডবোট যোগে মনপুরার ঢালচরে আসেন দুই সচিব।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলী ইউনিয়নের ঢাল চরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।
এসময় প্রান্তিক মৎস্যজীবি জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল, এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়। সভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মত বিনিময় সভা শেষে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ ঘোষনা করেন।
এসময় বিচ্ছিন্ন চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমূখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট