1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে থাকতে পারবে টিকটকার-ব্লগাররা

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

টিকটকার, ব্লগার ও পডকাস্টারদের হোয়াইট হাউজে প্রেস পাসের জন্য আবেদনের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব কারোলিন লেভিট। এই পদক্ষেপের মাধ্যমে তিনি মূলধারার গণমাধ্যমের বাইরেও পৌঁছানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউজের পডিয়ামে প্রথমবারের মতো এসে লেভিট বলেন, এখানে ‘নতুন মিডিয়া কণ্ঠস্বর’র জন্য একটি অতিরিক্ত আসন সংরক্ষিত। আপনি যদি একজন টিকটক কনটেন্ট নির্মাতা, ব্লগার বা পডকাস্টার হন এবং বৈধ সংবাদ কনটেন্ট তৈরি করেন, তাহলে আপনাকে প্রেস সনদ পাওয়ার জন্য আবেদন করতে অনুমতি দেন।

ট্রাম্প একাধিকবার ঐতিহ্যবাহী গণমাধ্যমকে ‘জনগণের শত্রু’ বলে সমালোচনা করেন এবং তিনি তার হোয়াইট হাউজে ফিরে আসার জন্য বেশ কিছু পডকাস্টে উপস্থিতিকে কৃতিত্ব দেন।

লেভিট বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে কনিষ্ঠ প্রেস সচিব হিসেবে আমি নতুন মিডিয়া কণ্ঠস্বরের জন্য এই রুম খুলে দিতে পেরে গর্বিত।

হোয়াইট হাউজের এই রুমে মোট ৪৯টি আসন রয়েছে, যা বিভিন্ন সংবাদ সংস্থার জন্য বরাদ্দ করা হয়। আসন পাওয়ার জন্য সংবাদ সংস্থাগুলোকে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হতে হয়। যদি জায়গা থাকে, তাহলে আসনবিহীন সাংবাদিকরা পাশে দাঁড়িয়ে রিপোর্ট করতে পারেন— যেমনটি লেভিটের প্রথম ব্রিফিংয়েও হয়েছে।

নতুন প্রেস সচিব ট্রাম্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, তিনি ‘মিথ্যা’ রিপোর্টের জন্য তাদের দায়বদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

লেভিট বলেন, আমরা জানি এ দেশের অনেক ঐতিহ্যবাহী মিডিয়া প্রতিষ্ঠান সম্পর্কে এই প্রেসিডেন্ট এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। আমরা তা মেনে নেবো না।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের আটদিন পর এটি লেভিটের প্রথম ব্রিফিং ছিল। এর আগে তিনি কেবল ফক্স নিউজের মতো কিছু রক্ষণশীল গণমাধ্যমের সঙ্গেই কথা বলেন।

ট্রাম্পও তার নির্বাচনী প্রচারণার সময় কিছু গুরুত্বপূর্ণ মার্কিন টিভি নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে বেশিরভাগ ডানপন্থি পডকাস্টগুলোতে সঙ্গে কথা বলেছিলেন। এগুলোর মধ্যে জনপ্রিয় ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ ছিল অন্যতম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট