1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

সন্তানদের নিয়ে বোন কারিশমার বাসায় কারিনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা। গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করেন।

এবার চলতি বছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় যাবার পর এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের উপর এলোপাথাড়ি ছুরির আঘাত করে। এ ঘটনার বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে।

গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তান্নাসহ একাধিক তারকা। এদিকে এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। তাই দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে রয়েছেন কারিনা কাপুর।

বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলী খান এবং ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। ওদিকে এ হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।

গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট