1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি

মাদারীপুরে মৎস্য ব্যবসায়ীদের মাছের চালান আনার সময় সড়কের বিভিন্ন পয়েন্টে ছিনতাই-ডাকাতির অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের মৎস্য ব্যবসার প্রধান কয়েকটি পাইকারী ও খুচরা বাজার রয়েছে। তম্মধ্যে পুরান বাজার, ইটেরপোল বাজার ও কুলপদ্দী চৌরাস্তা বাজার অন্যতম। এসব বাজারের মৎস্য ব্যবসায়ীরা সাধারণতঃ চাঁদপুর ফিশারি ঘাট, আলুবাজার ফিশারি ঘাট, মস্তফাপুর মৎস্য আড়ৎ, পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য আহরণ কেন্দ্র, কোটালিপাড়ার রাধাগঞ্জ মৎস্য বিপনী কেন্দ্র সহ অন্যান্য জায়গা থেকেও পাইকারী মাছ এনে মাদারীপুরের উল্লেখিত বাজারগুলোতে খুচরা বিক্রির পাশাপাশি পাইকারীও বিক্রি করে থাকেন। এসব বাজারের মৎস্য ব্যবসায়ীদের সাথে সরেজমিনে কথা বলে জানা যায়, তারা সাধারণতঃ রাতের বেলায় পাইকারী আড়ৎ থেকে নগদ টাকায় ঐসব মাছের চালান মাদারীপুরে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানগাড়ী, টমটম, পিকআপ, এমনকি মিনিট্রাকেও নিয়ে আসেন। এছাড়া স্থানীয়ভাবেও অনেক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরাও আশে-পাশের হাট-বাজার থেকে জেলেদের ধরা মাছ ক্রয় করে মাদারীপুর শহরের উক্ত বাজারে এনে খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছে বিক্রি করেন

এ ব্যাপারে মাদারীপুরের উক্ত বাজার সমূহের মৎস্য ব্যবসায়ীর সাথে একান্ত সাক্ষাতকারে কোথা থেকে কিভাবে এত মাছের চালান আসে এবং কোনো সমস্যা আছে কিনা- প্রসঙ্গে জানতে চাইলে তাদের মধ্য থেকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, আমরা যখন রাতে মাছের চালানগুলো দূরদূরান্তের বিভিন্ন জায়গা থেকে যানবাহনে করে নিয়ে আসি তখন বেশীরভাগ রাত ৩/৪ টা অথবা ভোর রাতের দিকে আমরা ছিনতাই ও ডাকাতির কবলে পড়ি, মাছ কিনতে যাওয়া অথবা মাছের চালান আনার সময় টাকা-পয়সা সবকিছু তারা ধারালো অস্ত্রের মুখে কেড়ে নেয়, মারধর করে, কথা বললে বেদম মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়, প্রতিদিনই যে এমন ঘটনা ঘটে তা-ও নয়। কোন কোন জায়গায় এসব ডাকাতি ছিনতাই হয়- এ প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, এসব স্থানগুলোর মধ্যে অন্যতম হলো চাঁদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের আচমত আলী খান সেতুর টোল প্লাজার আগে-পরে ও আশেপাশের ফাঁকা জায়গা, পুরান বাজারের প্রবেশ পথ সামসুন্নার গার্লস স্কুলের সম্মুখ ও আশেপাশের সড়ক, কুলপদ্দী চৌরাস্তার আগে ফাঁকা জায়গা, মস্তাফাপুর- মাদারীপুর মহাসড়কের সিদ্দিখোলা, ৯ নং ব্রীজ, চোকচারব্রীজ সহ খাগদী ও আশেপাশের এলাকায় এসব ছিনতাই-ডাকাতি হয়। তারা আক্ষেপ করে আরো বলেন, একবার ছিনতাই হলেই আমাদের সারা মাসের কামাই-রুজি শেষ হয়ে যায়, বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হয়, আবার নতুন করে মূলধন যোগাতে আমাদের চরম খারাপ অবস্থায় পড়তে হয়। এ ব্যাপারে যদি আমাদের নাম প্রকাশ করা হয় তবে ছিনতাইকারী-ডাকাতেরা আমাদের খুন-জখম করতে পারে, তাই দয়া করে আমাদের নাম বলবেন না বলে অনুরোধ করেন ভূক্তভোগী মৎস্য ব্যবসায়ী খেটে খাওয়া মানুষগুলো।

ছিনতাইকারী-ডাকাত চক্রের হাত থেকে তাদের মূলধন-চালান রক্ষা, মারধরের হাত থেকে বাঁচা ও জানমাল-টাকা-পয়সা রক্ষার্থে ভূক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা আক্রান্ত কবলিত এলাকা সহ অন্যান্য এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর রাতের টহল আরো জোরদারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট