1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৬৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ম্যাচের শুরু ও শেষটা হয়েছে আবেগে ভরপুর। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে ফুটবলার, দর্শক থেকে সবাই। আর মাঝের সময়টায় হয়েছে পুরোদমে রোমাঞ্চকর এক ফুটবল প্যাকেজ। যে লড়াইয়ে শেষ হাসিটা হাসল ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। এমন ম্যাচেও ঘটেছে বর্ণবাদী আচরণ, যার জবাবটা গোল করে দিয়েছেন বোর্নমাউথ ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা হলো চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। আর্নে স্লটের লিভারপুল দ্বিগুণ লিড নিয়েও স্বস্তি উড়ে যায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে। তবে পয়েন্ট খোয়ানোর শঙ্কা তারা ভালোভাবেই উড়িয়ে দিয়েছে। ২-২ গোলের সমতা ভেঙেছে আরও দুটি গোল করে। ৪-২ গোলের জয়ে লিভারপুলের পক্ষে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। বিপরীতে বোর্নমাউথের দুটি গোলই সেমেনিও ক

শুরুতে পুরো অ্যানফিল্ড স্মরণ করেছে এক মাস আগে স্পেনে গাড়ি দুর্ঘটনায় ছোট ভাইসহ নিহত লিভারপুল তারকা জোতাকে। এরপর রেফারির বাঁশি বাজানোর মিনিট চারেক পর অলরেডদের সামনে প্রথম সুযোগটা আসে। তবে সালাহ’র জোরালো শট ব্যর্থ হয় বোর্নমাউথ গোলরক্ষকের বাধায়। এরপর কর্নানের ভার্জিল ফন ডাইকের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। মাঝে বিপত্তি বাধে দর্শক কারও বর্ণবাদী আচরণে। ওই সময় কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। বোর্নমাউথের ঘানাইয়ান স্ট্রাইকার সেমেনিওকে উদ্দেশ্য করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় অধিনায়ক ও কোচরা কথা বলতে থাকেন।

এরপর ম্যাচের ডেডলক ভাঙা গোল আসে ৩৭তম মিনিটে। লিভারপুলকে এগিয়ে দেন অভিষিক্ত একিতিকে। অ্যালেক্সিস ম্যাক-আলিস্টারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড শট নেন। গোলরক্ষক একপাশে পড়ে গিয়ে দর্শক হয়ে দেখেছেন সেই গোল। দ্বিতীয়ার্ধে নেমে চতুর্থ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। এবার একিটিকে পাস বাড়ান গাকপোকে। ডাচ ফরোয়ার্ড ডিফেন্ডারের বাধা টপকে নিচ শটে লক্ষ্যভেদ করেছেন। মিনিট দুয়েক পর ম্যাক-অ্যালিস্টারের শট ওপর দিয়ে পাঠিয়ে গোল ঠেকান বোর্নমাউথ গোলরক্ষক।

বর্ণবাদী আচরণে তাতিয়ে দেওয়া সেমিনিও সতীর্থের বক্সে বাড়ানো বল নিয়ে ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমান। তার জোড়া গোলে বোর্নমাউথ সমতায় ফেরে ৭৬ মিনিটে। ২৫ বছর বয়সী এই ঘানার ফুটবলার এবার জোরালো শট নেন বক্সের বাইরে থেকে। ফ্লোরিয়ান ভির্টজের বদলি নেমে মিনিট ছয়েকের (৮৮) মাথায় লিভারপুলকে আবারও লিড পাইয়ে দেন চিয়েসা, বক্সের ভেতর ঢুকে তিনি ভলিতে জাল কাঁপান। শেষ পেরেকটি ঠোকেন সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে জালে পাঠান বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট