1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

সপ্তাহ খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জর্জিনা রদ্রিগেজ। মূলত ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা যুগল। জর্জিনার পোস্ট করা ছবিগুলো প্রকাশ্যে আসার পর থেকেই রোনালদোর সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন নতুন করে তুঙ্গে ওঠে।

অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে চলেছে। দীর্ঘ দিনের প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। প্রত্যাশিতভাবেই সেই প্রস্তাবে সায় দিয়েছেন জর্জিনা। বিষয়টি প্রকাশ্যে আনতে ইনস্টাগ্রামকেই বেছে নিয়েছেন তিনি—যেখানে প্রেমিকা থেকে স্ত্রী হতে চলার মুহূর্তটি ধরা পড়েছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী মডেল জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় ২০১৬ সালে, যখন তিনি রেয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। স্পেনের রাজধানী মাদ্রিদে গুচির একটি শোরুমে প্রথম দেখা হয় তাঁদের। তখন শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছিলেন জর্জিনা।

সেই পরিচয় ধীরে ধীরে গোপন সম্পর্কের রূপ নেয়। ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যায় এবং প্রেমের খবর প্রকাশ্যে আসে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে প্রায় এক দশকের সম্পর্কে এখন তাঁদের চার সন্তান রয়েছে।

২০১৭ সালের নভেম্বরে জর্জিনা জন্ম দেন কন্যা আলানা মার্তিনাকে। একই বছর স্যারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ইভা মারিয়া ও মাতেও। ২০২২ সালে জন্ম নেয় আরেক কন্যা বেলা; তবে দুর্ভাগ্যজনকভাবে, বেলার জমজ ভাই জন্মের সময়ই মারা যায়। এছাড়া, রোনালদোর আগের সন্তান ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) দায়িত্বও নিয়েছেন জর্জিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট