1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি আর অনাহারে ফিলিস্তিনি নিহত-১১৫

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর গাজার জিকিম ক্রসিং ও দক্ষিণের রাফা ও খান ইউনুসে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনাহারে আরও ১৯ জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (স্থানীয় সময়) এই হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলের অব্যাহত অবরোধ গাজায় তীব্র খাদ্য সংকটে গত এক দিনে অনাহারে আরও অন্তত ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

জিকিমে, জাতিসংঘের একটি ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় জড়ো হওয়া বিশাল জনতার ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে অন্তত ৭৯ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৯ জন নিহত হন, যেখানে এক দিন আগেই ৩৬ জন মারা গিয়েছিলেন। খান ইউনুসে দ্বিতীয় আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও ৪ জন নিহত হন বলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে।

জিকিমে হামলা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “আমরা ওই তরুণকে মাটিতে পড়ে থাকতে দেখি, এবং আমরা-ই তাকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আমরা তাকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু এখানে কিছুই নেই। নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই খাবার, নেই জীবন—কোনোভাবে আর বেঁচে থাকা যাচ্ছে না।”

অন্য এক বেঁচে যাওয়া ওসামা মারুফ বলেন, “আমরা এই বৃদ্ধ মানুষটিকে জিকিম থেকে নিয়ে এসেছি। তিনি শুধু একটু আটা নিতে গিয়েছিলেন। আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছি—এখন আমার আর আটার দরকার নেই, উনি আমার বাবার মতো। আল্লাহ যেন আমাকে ভালো কাজ করার শক্তি দেন। আর এই কষ্ট যেন বেশি দিন না থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট