1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ১৯ শতাংশে নেমে এসেছে।

এর আগে এক চিঠিতে এই শুল্কের পরিমাণ ৩২ শতাংশ করার কথা জানানো হয়েছিল। ট্রাম্প সরাসরি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে আলোচনা করে এ চুক্তি সম্পন্ন করেছেন। তবে ইন্দোনেশিয়া এখনও এই চুক্তির বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন একটি শুল্ক চুক্তি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই চুক্তির ফলে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩২ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছিল, তা কমিয়ে ১৯ শতাংশে আনা হয়েছে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার বাজারে ‘সম্পূর্ণ প্রবেশাধিকার’ পাবে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তাৎক্ষণিকভাবে এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক তুলনামূলকভাবে ছোট হলেও তা দ্রুত বাড়ছে।

এর আগে গত এপ্রিলে হোয়াইট হাউস থেকে একের পর এক উচ্চ শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে নানা দেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার ঢল নামে। ট্রাম্প প্রথমদিকে কিছু পরিকল্পনা স্থগিত করলেও জুলাইয়ে আবার নতুন করে হুমকি দেন— যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে, আগামী ১ আগস্ট থেকে তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।

এই তালিকায় ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান সব বাণিজ্য অংশীদারও রয়েছে। ইন্দোনেশিয়াও ট্রাম্পের কাছ থেকে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকিসহ একটি চিঠি পায়, যা দেশটির কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কারণ তারা মনে করছিলেন, একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি সেই শুল্ক হার কমিয়ে ১৯ শতাংশে এনেছেন। তিনি জানান, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও কিছু প্রস্তুত পণ্যের ওপর তাদের শুল্কহার কমাবে, যা নিয়ে আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ ছিল।

ট্রাম্প বলেন, “তারা ১৯ শতাংশ শুল্ক দেবে, আর আমরা কিছুই দেব না। আমরা ইন্দোনেশিয়ায় পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছি।”

তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জানান, চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং বোয়িং কোম্পানির ৫০টি বিমান কিনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট