1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো ডিএনসির অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছাড়িয়ে দেশকে বিভ্রান্তি করার পায়তারা চালাচ্ছে কিছু অবৈধ অনলাইন মিডিয়া রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু মাদারীপুর সরকারী কলেজে মানবপাচার,মাদক, কিশোরগ্যাং,খাদ্যে ভেজাল,হাম-ডেঙ্গু,খাদ্যমূল্য কৃত্রিম বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত সভা অনুষ্ঠিত ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মেসির,ছুঁয়ে ফেললেন ক্লোসাকে ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি

কী ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বিমানে‘তুমি কেন ফুয়েল বন্ধ করলে?আমি করিনি’

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের ঠিক তিন সেকেন্ড পরই ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ ‘রান’ অবস্থা থেকে ‘কাট-অফ’ অবস্থায় চলে গিয়েছিল। ফলে মুহূর্তেই থ্রাস্ট হারিয়ে নিচে নেমে আসে বিমানটি।

এতে বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন ও মেঘানীনগর এলাকায় আরও ১৯ জন নিহত হন।

শনিবার (১২ জুলাই) ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীনস্থ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) বিমান দুর্ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের তিন সেকেন্ড পরই বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলো বন্ধ হয়ে যায়। এরপরই বিমানের ইঞ্জিন থেকে থ্রাস্ট হারিয়ে ফেলে এবং দ্রুত নিচে নামতে থাকে। ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণে জানা গেছে, একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করেন, ‘তুমি কেন ফুয়েল বন্ধ করলে?’ উত্তরে অপর পাইলট বলেন, ‘আমি করিনি।’

তবে কে কাকে প্রশ্ন করেছেন, কে উত্তর দিয়েছেন ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার, প্রতিবেদনে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এছাড়া, মে-ডে সংকেতটি কে পাঠিয়েছেন, সেটিও স্পষ্ট নয়।

এখনো স্পষ্ট নয় কীভাবে গুরুত্বপূর্ণ এই ফুয়েল সুইচ বন্ধ হয়ে গেল। যুক্তরাষ্ট্রের এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই সুইচগুলো এমনভাবে ডিজাইন করা যে, ভুলবশত হালকা ধাক্কায় সেগুলো বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই।

সাধারণত ইঞ্জিন বন্ধ করার এই সুইচগুলো ব্যবহার করা হয় কেবল গন্তব্যে পৌঁছে গেটের সামনে অথবা জরুরি পরিস্থিতিতে, যেমন ইঞ্জিনে আগুন লাগলে। কিন্তু সেই সময় বিমানে এমন কোনো জরুরি অবস্থা ছিল না বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

২০১৮ সালে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক তথ্য বুলেটিনে সতর্ক করেছিল, কিছু পরিস্থিতিতে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচের লকিং ফিচার অকার্যকর হয়ে যেতে পারে। তবে এটি ‘ঝুঁকিপূর্ণ অবস্থা’ হিসেবে তখন গণ্য করা হয়নি। এ কারণে এয়ার ইন্ডিয়া এ সংক্রান্ত পরামর্শমূলক পরিদর্শন কার্যক্রমও চালায়নি, কারণ সেগুলো বাধ্যতামূলক ছিল না।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, তারা কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

অন্যদিকে, বোয়িং কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। যদিও প্রতিষ্ঠানটি এর আগেও ৭৩৭ ম্যাক্স মডেল ঘিরে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার কারণে বিশ্বজুড়ে নজরদারির মুখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট