1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি আরব

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরব একটি নতুন আইন অনুমোদন করেছে, যা বিদেশিদের জন্য রিয়াদ ও রেড সি উপকূলবর্তী শহর জেদ্দায় নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার সুযোগ দেবে। রাজ্যের অর্থনীতি বৈচিত্র্যময় করা এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহু প্রতীক্ষিত সংস্কার গৃহীত হয়েছে। বার্তা সংস্থা মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, বিদেশিরা নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কিনতে পারবেন, তবে ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় মালিকানা নিতে হলে বিশেষ শর্ত পূরণ করতে হবে।

এই ঘোষণার পর সৌদি আরবের রিয়েল এস্টেট শেয়ারগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে। সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই নতুন নিয়ম ও বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে। আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদি আরবের সম্পত্তি বাজার উন্মুক্ত করা ভিশন-২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রেড সি উপকূলসহ পর্যটন শিল্পে জোর দেওয়া হয়েছে।

তবে কয়েক বছর ধরে উচ্চ ব্যয় এবং তেলের দামে মন্দার কারণে কিছু প্রকল্প ধাক্কা খেয়েছে। ভবিষ্যতের শহর ‘নিওম’ পরিকল্পনাও ছোট করে আনা হয়েছে—১.৫ মিলিয়ন মানুষের জন্য তৈরি হওয়ার কথা থাকলেও তা এখন সীমিত আকারে হচ্ছে।

তবুও, সৌদি আরব বর্তমানে নির্মাণ বুমের মধ্য দিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের রিয়েল এস্টেট ও পর্যটন লক্ষ্য দুইটি দিক থেকে রয়েছে। সেগুলোর মধ্যে মধ্যবিত্ত ও ধনী সৌদিদের দেশে অর্থ ব্যয় করতে উৎসাহিত করা এবং  বিদেশি ছুটির বাড়ি ও দ্বিতীয় বাসস্থানের বাজার ধরতে চাওয়া।

ওমান ও কাতারের মতো অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে তাল মিলিয়ে সৌদি আরবও এই লাভজনক খাতে প্রবেশ করতে চাইছে।

এই বাজারে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এখনো শীর্ষে রয়েছে, যেখানে দুবাই ও আবুধাবিতে আবাসিক সম্পত্তির দামে দ্বিগুণ হারে প্রবৃদ্ধি হচ্ছে।

২০২৪ সালে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফ্র্যাঙ্ক নাইট-এর এক প্রতিবেদনে দেখা গেছে, দুবাইয়ের আবাসিক সম্পত্তির দাম ১৯ শতাংশ বেড়েছে। এই বাজারে সবচেয়ে বেশি চাহিদা ধনী সৌদি নাগরিকদের, এরপর ব্রিটেন এবং পূর্ব এশিয়ার নাগরিকদের।

ফ্র্যাঙ্ক নাইট আরও জানায়, বর্তমানে দুবাইয়ে ১০ মিলিয়ন ডলারের ওপরে মূল্যের বাড়ির লেনদেন লন্ডন ও নিউ ইয়র্ক সিটির সম্মিলিত লেনদেনের সমান।

যদিও পশ্চিমা মিডিয়া সৌদি আরবের পর্যটকদের আকর্ষণ করার জন্য সামাজিক সংস্কারের দিকে বেশি নজর দিচ্ছে, কিছু গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক দক্ষিণের অনেক ধনী মুসলিমদের মাঝেও ব্যাপক চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট