1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে,মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে।

শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, যা বিক্রি হচ্ছে কেজি ২৮০ থেকে ২৯০ টাকায়।আগের সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০। এছাড়া বেগুনসহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে এমন এ চিত্র দেখা গেছে।

বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা এমন দাবি করছেন ক্রেতারা। তারা বলেন, কাঁচামরিচ কিনেছিলাম ১০০ টাকা কেজি, সেটা এখন কেনা লাগছে ২৮০ থেকে ২৯০ টাকা। ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না।

তবে টানা বৃষ্টি হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা মজুত করে দাম বাড়িয়ে দিতে পারেন, এ জন্য দাম একটু চড়া। তবে বৃষ্টি শেষ হলে দাম আবার আগের মতো হয়ে যাবে।পাইকারি বাজারে কাঁচামরিচের সরবরাহ খুব কম। পাইকারি বাজার থেকে ২৫০ টাকার ওপরে কাঁচামরিচ কিনতে হয়েছে। খুচরা বিক্রেতাদেরও বেশি দাম দিয়েই কিনতে হচ্ছ

সবজির বাজার, এদিকে প্রতিকেজি পটোল, ঝিঙে, ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, কচুরমুখি ৮০-১০০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, সজনেডাটা ১২০-১৪০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচকলা ৩০-৪০ টাকা হালি, টমেটো ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা, একইভাবে বেগুন ৯০-১০০ টাকা। করলা ৮০ টাকা, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

স্থিতিশীল রয়েছে আলু, মসলা,মাছ ও মাংসের দাম। দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫-৬০ টাকা, দেশি আদা ১৩০-১৫০ টাকা, দেশি রসুন ১২০-১৫০ টাকা, আমদানি করা রসুন ১৯০-২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটাদানা) ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম ১২৮-১৩০ টাকা, প্রতিকেজি গরুর মাংস ৭৫০-৮০০, খাসির মাংস ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজার, সোনালি মুরগির দাম কিছুটা বাড়লেও ব্রয়লার মুরগি আগের মতো ১৭০-১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে ট্যাংরা, চিংড়ি ৮০০-১২০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০-২৪০০ টাকায়। আকারভেদে রুই ও কাতলের কেজি ৩০০-৪৫০ টাকা, পাবদা ৪০০-৫০০, তেলাপিয়া ও পাঙাশ ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট