1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা

নান্দাইলে নতুন রাস্তার উদ্বোধন করলেন সাবেক মেয়র পিকুল

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করে অবশেষে নির্মিত হলো নতুন একটি কাঁচা রাস্তা। নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর নিজস্ব অর্থায়নে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে চেঙ্গুয়া খাল সুইচগেট বাপাইল বিল পর্যন্ত ৩৫০০ ফুট দীর্ঘ এই রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। বুধবার (৯ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাস্তাটির শুভ উদ্বোধন করেন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিণ গ্রামের প্রধান সড়কের ব্রিজ থেকে শুরু হয়ে ১ নং স্লুইস গেটের বাপাইল বিল পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। পূর্বে এই পথে কোনো রাস্তা না থাকায় স্থানীয় কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত।

 

রাস্তাটির উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন কাপড় দিয়ে সাজানো হয় প্রবেশদ্বার। স্থানীয় বাসিন্দা শেখ চান সহ আরও অনেকে জানান, এই রাস্তাটি তাদের বহুদিনের স্বপ্ন ছিল। সাবেক মেয়র পিকুল তাদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসায় তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই রাস্তা হওয়ার কারণে আমাদের জীবনযাত্রা সহজ হবে। এখন কৃষিপণ্য পরিবহন, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করা অনেক সহজ হবে।”

মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর বক্তব্যে বলেন, “জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। এলাকাবাসীর কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থাকব।

এছাড়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট