
সামিউল ইসলাম,আশুলিয়া থানাপ্রতিনিধিঃ
আজ মঙ্গলবার বাদ আছর আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় জনসংযোগ করেন। প্রধান মেহমান: অধ্যক্ষ মাওঃ আফজাল হোসাইন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারী জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯ সভাপতিঃ অধ্যক্ষ মোঃ বশির আহমেদ জেলা মজলিশে শুরা সদস্য ও আমীর আশুলিয়া থানা, চেয়ারম্যান পদপ্রার্থী স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ।
পরিচালনায় ছিলেন মাওলানা আল আমিন খান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আমীর।পল্লী বিদ্যুৎ এলাকায় তিনি ব্যবসায়ী ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। ব্যবসায়িরা সবাই ইনসাফের প্রতিক পাল্লা মার্কার সাথে থাকার প্রতিশ্রুতি দেন।
এই আলোচনায় উঠে আসে দেশের অর্থনীতি, ব্যবসার স্বাধীনতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা।
ব্যবসায়ীরা জানান, তারা এমন একজন নেতার পক্ষে যারা অন্যায়ের বিরুদ্ধে সাহস করে কথা বলতে পারেন।
তারা বলেন দাড়ি পাল্লা মানেই ইনসাফের প্রতীক।
আমরা আছি এই প্রতীকের সাথে। আরও বলেন আমরা আজ প্রতিশ্রুতি দিচ্ছি ইনসাফ ও ন্যায়ের প্রতীক পাল্লা মার্কার পক্ষে আমরা সবাই একতাবদ্ধ।অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন জনগণ আজ পরিবর্তন চায়।
মানুষ আর দুর্নীতি, বৈষম্য আর অনিয়মের শাষন চায় না।
দাড়ি পাল্লা শুধু একটা মার্কা নয় এটা ন্যায়ের প্রতীক।
এই প্রতীক বিজয়ী হলে সংসদে এমন কণ্ঠ পৌঁছাবে,
যে কণ্ঠ শুধু নিজের নয় বরং নিপীড়িত মানুষের।
সত্য, ইনসাফ আর আদর্শকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
“আমরা আল্লাহর ভয় ও মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠিত হোক, সমাজে শান্তি ফিরে আসুক। প্রার্থী বলেন দাড়ুপাল্লা বিজয়ী হয়ে সংসদে গেলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Leave a Reply