1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

বিশ্বনাথ উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পারিবারিক অনুষ্ঠানে নেতা কর্মীর মিলনমেলা

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

জাহান মিয়া,বিশ্বনাথ প্রতিনিধিঃ

রোববার (৬ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী নিজ গ্রামস্থ বড় বাড়িতে আয়োজিত পারিবারিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করেন অলংকারী ইউনিয়নবাসী।

বর্ণিল রুপে সাজিয়ে তুলা আয়োজকদের এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সৎপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষাবীদরা উপস্থিত ছিলেন। এই আয়োজন বিএনপির স্থানীয় নেতৃত্বের সাংগঠনিক শক্তি ও জনগণের সঙ্গে তাদের সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হয়েছে।

অনুষ্ঠানে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও মিলেনি। আমরা বিশ্বাস করি সবার দোয়ায় তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। আর বর্তমানে তার অনুপস্থিতিতে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি । আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সুন্দর দেশ ও সমাজ গঠনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অনুষ্ঠান শেষে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এব্যাপারে অনুষ্ঠানের আয়োজক পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তাঁর সহধর্মীনি তাহসিনা রুশদী লুনা আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্থানে নতুন গতি সঞ্চার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট