1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মাদারীপুরে তথাকথিত সাংবাদিকের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলো স্থীনীয় ব্যবসায়ীরা

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদরের টুবিয়া বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিচার চেয়ে তথাকথিত সাংবাদিক মাসুদ হোসেন খানের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করলো ভূক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসি। শনিবার (২৮/৬/’২৫) বিকালে মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের টুবিয়া বাজারে এর আয়োজন করেন ভূক্তভোগী পার্শ্ববর্তী উত্তর চিড়াইপাড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের পুত্র মুদিদোকানদার কামরুল তালুকদার ও তার প্রবাসী আপন ভাই আতিয়ার তালুকদার সহ স্থানীয় ব্যবসায়ী ও ভূক্তভোগীরা। এসময় তাদের এই আয়োজনে যোগ দেন টুবিয়া বাজার ও আশে-পাশের মানুষ। সংবাদ সম্মেলনে প্রবাসী আতিয়ার তালুকদার বলেন, আমি সৌদি আরবে কাজ করি, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাই এবং তা দিয়ে আমাদের পরিবার চলে। বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে আমার আপন ছোটভাই কামরুল তালুকদারকে টুবিয়া হাটবাজারে নিয়মানুযায়ী লিজ নিয়ে একটি অস্থায়ী টিনের ঘরের মুদিদোকান করে দেই- সেই দোকান দিয়ে আমার ভাই হালাল ব্যবসা করে সামান্য কিছু কামাই-রুজি করে অভাবের সংসার চালায়। মাদারীপুরে এশিয়া টিভির সাংবাদিক পরিচয়দানকারী ও সাবেক এমপি আবদুস সোবহান গোলাপের (বর্তমানে হত্যা ও দূর্ণীত মামলায় জেলে আছেন) পোষ্য এবং জেলা মৎসজীবী লীগের সাবেক সহ-সভাপতি তথাকথিত সাংবাদিক মাসুদ হোসেন খান আমার ভাই কামরুল তালুকদারের মুদি দোকানে গিয়ে সাংবাদিকতার ভয়-ভীতি দেখিয়ে ও সরকারী কর্মকর্তাদের দিয়ে দোকান ভেঙ্গে ফেলার হুমকি-ধমকি দেখিয়ে বলেন, আমার সাথে উপরের অফিসারদের সাথে ভালো সম্পর্ক আছে, আমি তাদের সাথে কথা বলে তাদের টাকা ধরিয়ে দিলে তোমার দোকান ভাঙ্গা বন্ধ হয়ে যাবে, আর অসুবিধা হবে না। এভাবে মাসুদ খান আমার ভাইর কাছ থেকে এক পর্যায়ে ভয় দেখিয়ে ফাঁদে ফেলে প্রথমে ৩০ হাজার, পরে ৫০ হাজার ও পরবর্তীতে আরো ৫০ হাজার সর্বোমোট ১ লক্ষ ৩০ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও মাসুদ হোসেন খান সাংবাদিকতার নামে ও চাঁদাবাজির জন্য কালকিনি ও রাজৈর উপজেলায় বেশ কয়েকবার জনগন কর্তৃক নাজেহাল হয়েছেন, কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান মীরফারুকের কাছে অসৎ কাজ না করার জন্য মুচলেকা দিয়ে একবার ছাড়া পেয়েছেন। সম্প্রতি রাজৈর উপজেলার কদমবাড়ীতে এশিয়া টিভির সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনগনের হাতে পাকড়াও হয়ে নাজেহাল হয়েছেন। এ ব্যাপারে কামরুল তালুকদারের কাছে জানতে চাইলে তিনি উপস্থিত সকল সাংবাদিক ও সবার সামনে তার সত্যতা স্বীকার করে ঘটনার বিশদ বর্ণনা দেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে মাসুদ হোসেন খানের বিরুদ্ধে এ ব্যাপারে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে যার নম্বর- সি,আর ৭২৩ /’২৫ এবং উক্ত মামলাটি অধিক তদন্তের জন্য মাদারীপুর ডিবি তে ন্যাস্ত করেছেন বিজ্ঞ আদালত। এ ব্যাপারে মুঠোফোনে মাদারীপুর গোয়েন্দা সংস্থার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাকিবুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তনাধীন রয়েছে, অচিরেই তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট