1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

পঞ্চগড়ে আকস্মিক ঝড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 ষ্টাফ রিপোর্টার:
সোমবার (২ জুন) রাতে পঞ্চগড় জেলায় এক আকস্মিক ঝড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রাত ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত মাত্র ২৫ মিনিটের এই ঝড়ে উপড়ে গেছে শত-শত গাছপালা, উড়ে গেছে টিনের চাল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও সীমানা প্রাচীর। বিদ্যুতের খুঁটি ভেঙে বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের ফলে ইন্টারনেট পরিষেবাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

ঝড়টি বিশেষ করে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন মহল্লা—মসজিদ পাড়া, পুরাতন ক্যাম্প, রামের ডাংগা, রাজনগর, কায়েতপাড়া, তুলারডাংগা, নিমনগর, ইসলামবাগ, জালাসীপাড়া এবং সদর উপজেলার ধাক্কামারা, মাগুড়া ও গরিনাবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

উপড়ে পড়া গাছের কারণে অনেক বাড়িঘরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। টিনের চাল উড়ে গিয়ে খোলা পড়ে যায় অসংখ্য ঘর। ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ফলে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

নিমনগড় এলাকার রশিদ আলী বলেন, “আমার জীবনে এমন ঝড় দেখিনি। সাতটি গাছ আমার বাড়ির উপর ভেঙে পড়েছে। এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই একাধিক গাছ পড়েছে।”

রামের ডাংগার তরিকুল ইসলাম বলেন, “আমার সেমিপাকা ঘরের একটি দেয়াল গাছ পড়ে ভেঙে গেছে। রাস্তা বন্ধ হয়ে গেছে। এমন ঝড় কখনো দেখিনি।”

বুড়িরবান এলাকার প্রসন্ন কুমার রায় বলেন, “১৫-২০ মিনিটেই সব শেষ। দুইশ বছরের পুরোনো বটগাছ পড়ে গেছে। এখনো বিদ্যুৎ ফেরেনি।”

জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন বলেন, “এটি স্মরণকালের ভয়াবহ ঝড়। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

সোমবার রাত থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পঞ্চগড়ের অধিকাংশ এলাকা। মঙ্গলবার বিকেল পর্যন্ত কেবল কিছু এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে। রাস্তায় গাছ ও খুঁটি পড়ে থাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট