1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

কলমাকান্দায় হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুটির দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল রোমান (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হাটশিরা-শিবনগর গ্রামের মৃত ওয়াশ কুরুনি’র মেয়ে তাইবা (১০)। সে হার্টে ছিদ্র নিয়েই জম্ম নিয়েছে। তাকে বাঁচাতে হন্যে হয়ে ঘুরছিলেন মা মোমেনা খাতুন। অবশেষে শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার রাজধানীর ঢাকা মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তাইবা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করে।
এর আগে হার্টে দুটি ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচার শেষে সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
জানা গেছে, তাইবার বাবা গত সাত বছর আগে মারা গেছেন। অভাব-অনটনের সংসারে মা মোমেনা খাতুন অন্যের বাড়িতে কাজকর্ম করে কোন রকমে সংসার খরচ চালান। গত এক বছর আগে হঠাৎ করে তাইবা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পরে তাইবার হার্টে ছিদ্র। চিকিৎসকেরা জানিয়েছেন, সে হার্টে ছিদ্র নিয়েই জম্ম নিয়েছে। দ্রুত শিশুটির হার্টে অস্ত্রোপচার করতে হবে। তবে আর্থিক টানাপোড়েনের সংসারে এই শিশুর চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন মা মোমেনা খাতুন। হাত পাতেন বিভিন্ন লোকজনের কাছে। কিন্তু এত টাকা সংগ্রহ করা কোন ভাবেই যেন তাদের পক্ষে সম্ভব হচ্ছিলনা। পরে তাইবাকে নিয়ে তার মা মোমেনা খাতুন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দেখা করেন। বলেন, তার অসহায়ত্বের কথা। শুনে শিশু তাইবা’র পাশে দাঁড়ান কায়সার কামাল। তিনি শিশুটির চিকিৎসাসেবার জন্য যাবতীয় ব্যয়ভার নেন।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায় প্রতিটি মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দিতে একাধিক হেল্থ ক্যাম্পের আয়োজন করেছেন। এরপর জন্মগতভাবে হার্টের ত্রুটি নিয়ে জন্মগ্রহণকারী কয়েকটি শিশুর পরিবারের লোকজন ওইসব শিশুর চিকিৎসার জন্য তার সাথে যোগাযোগ করেন। তিনি মানবিক কারণেই আবদুল্লাহ নামে এক শিশুর সফল অস্ত্রোপচারের পর তাইবা নামে অপর এক শিশুর অস্ত্রোপচার করিয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত এই প্রচেষ্টা চলমান থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট