1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

বড়লেখায় ৩টি চোরাই সিএনজি উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার  প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের অভিযানে তিনটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুরে উপজেলার দাসেরবাজার এলাকা থেকে প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার ও দুটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড়লেখার চন্দ্রগ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেটের ওসমানীনগরের শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) এবং সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে স্থানীয় জনতা তিনজন সন্দেহভাজনসহ একটি নম্বরবিহীন সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, সিএনজিটি সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে চুরি করে বড়লেখার রাজন আহমেদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে। তাদের দেওয়া তথ্যমতে, পুলিশ রাজন আহমেদ মাসুমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে আরও দুটি চোরাই সিএনজি উদ্ধার করে।
ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দ কামরুজ্জামান মৌলভীবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট