1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় হাজারো মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

“৫০৫০১” নামে পরিচিত এই বিক্ষোভ, যার অর্থ “৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, একটি আন্দোলন”—এই বিক্ষোভগুলো আয়োজন করা হয়েছিল আমেরিকান বিপ্লবী যুদ্ধ শুরু হওয়ার ২৫০তম বার্ষিকী উপলক্ষে।

হোয়াইট হাউস, টেসলা শোরুম ও বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে সমবেত বিক্ষোভকারীরা নানা দাবি ও অভিযোগ তুলে ধরেন। অনেকেই কিলমার আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার দাবি জানান, যাকে ভুলবশত এল সালভাদরে নির্বাসিত করা হয়।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিক্ষোভের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এপ্রিলের শুরুতে “হ্যান্ডস অফ” নামে হওয়া বিক্ষোভগুলোয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সাম্প্রতিক জরিপগুলো ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে।

শনিবারের বিক্ষোভে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) নামের একটি প্রকল্প, যার মাধ্যমে সরকারি খরচ ও চাকরি কমানো হচ্ছে। এ ছাড়া, গার্সিয়াকে ফেরত আনার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাও ছিল প্রতিবাদের অন্যতম বিষয়।

গিয়াদ এলগেন্ডি সিএনএনকে বলেন, তিনি হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে যোগ দিয়েছেন কিলমার গার্সিয়ার বিতাড়নের প্রতিবাদে। তার মতে, ট্রাম্প চাইলে এল সালভাদরের ওপর কূটনৈতিক চাপ দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারতেন।

বিক্ষোভগুলো সাধারণভাবে শান্তিপূর্ণ ছিল। তবে কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেন, যেখানে একজন ব্যক্তি ট্রাম্পের পোস্টার হাতে জনতার মধ্য দিয়ে এগিয়ে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল “নো কিংস” লেখা প্ল্যাকার্ড, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মার্কিন বিপ্লবের স্মরণে প্রদর্শন করা হয়।

ম্যাসাচুসেটসে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ এবং পল রিভিয়ারের ঐতিহাসিক ঘোড়ায় চড়ে বার্তা পৌঁছে দেওয়ার ঘটনাকে স্মরণ করে হওয়া উৎসবে অনুরূপ বার্তা দেখা যায়। শনিবার বোস্টনেও একটি ৫০৫০১ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বোস্টনে উপস্থিত থমাস ব্যাসফোর্ড অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “এটি আমেরিকার স্বাধীনতার জন্য খুবই বিপজ্জনক সময়। আমি চাইছিলাম আমার নাতিরা জানুক যে, মাঝে মাঝে স্বাধীনতা রক্ষায় সংগ্রাম করতে হয়।”

গ্যালাপের সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রথম কোয়ার্টারে ৪৫ শতাংশ ভোটার তার কার্যক্রমকে সমর্থন করছেন, যা তার আগের প্রশাসনের একই সময়ের চেয়ে কিছুটা বেশি (৪১ শতাংশ) হলেও এখনও ঐতিহাসিক গড় (৬০ শতাংশ) থেকে অনেকটাই কম।

রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার ৪৭ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমে এসেছে। অর্থনীতির ক্ষেত্রে তার অনুমোদন হার ৩৭ শতাংশ, যা অভিষেকের সময় ছিল ৪২ শতাংশ।

এপ্রিলের শুরুতে দেশের ৫০টি অঙ্গরাজ্যের এক হাজার ২০০টিরও বেশি স্থানে হওয়া বিশাল প্রতিবাদ ছিল ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় গণবিক্ষোভ। সেগুলো শনিবারের চেয়েও বড় পরিসরে সংঘটিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট