1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের সফরে আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু হেরাপ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরের শুরুতে বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবেন নিকোল চুলিক। এরপর পৃথক ফ্লাইটে এন্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরের প্রথম দিন মার্কিন প্রতিনিধিরা ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকে বসবেন তারা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সঙ্গেও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

পরদিন, সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধিদলের বৈঠক নির্ধারিত রয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে সরকারের হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চাওয়া হলেও সেটি এখনো নিশ্চিত নয়। তবে সফরের একপর্যায়ে প্রতিনিধিদল সরকারের শীর্ষপর্যায়ের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এই সফর ঘিরে কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কয়েকটি ইস্যু। বাংলাদেশ চাইবে যুক্তরাষ্ট্রের বাজারে দেশীয় পণ্যের শুল্ক সুবিধা, অন্তর্বর্তী সরকারের সংস্কার অগ্রগতির স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক সহায়তা। অপরদিকে, যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে মিয়ানমার সংকট, রোহিঙ্গা ইস্যু, অবৈধ অভিবাসী প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ।

বিশেষ করে, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টা ইউনূসের সাম্প্রতিক চীন সফর নিয়েও ওয়াশিংটন ঢাকার কাছে ব্যাখ্যা চেয়েছে—এর জবাবও বাংলাদেশ দিয়েছে।

একজন দায়িত্বশীল কূটনীতিক জানিয়েছেন, সফরের অন্যতম বড় ইস্যু হচ্ছে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত অর্থ কমাতে পারে—এমন একটি বার্তা নিয়ে আসছেন প্রতিনিধিদল। সেইসঙ্গে মিয়ানমারের আসন্ন নির্বাচনেও বাংলাদেশের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট