1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রংপুরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরের বদরগঞ্জে বিএনপি ও যুবদলের আট নেতাকে বহিষ্কার করেছে দলটি। এতে জনমনে স্বস্তি সৃষ্টি হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল হক মানিক, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির বহিষ্কারাদেশে একই অভিযোগে বদরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল কয়েল ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুমন সরদারকে যুবদলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পথ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক ও সদস্য সচিব কমল জানান, গঠনতন্ত্র বিরোধী কাজ করায় কেন্দ্র বিএনপি’র পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেতৃবৃন্দ সঠিক কাজ করেছেন। দলের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। উল্লেখ্য, গত ২ এপ্রিল বুধবার বদরগঞ্জের স্থানীয় ব্যবসায়ী জাইদুল হকের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা সাবেক এমপি মোহাম্মদ আলী সরকারের লোকজন হামলা ভাঙচুর লুটপাট চালায়। এ ঘটনার প্রতিবাদে বিএনপির অপর নেতা কালুপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিক শনিবার (৫) এপ্রিল ব্যবসায়ীদের নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট এর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করেন। বেলা সাড়ে ১২ টার দিকে মোহাম্মদ আলী সরকার ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের ২০ জন আহত হয় এবং লাভলু মিয়া ‌(৫০) নামে মোহাম্মদ আলী সরকারের এক সমর্থক মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট