1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

অপরাজিত ৩৪৪, রেকর্ড গড়া ইংলিশ ব্যাটসম্যান থামবেন কোথায়

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

দিনের শেষ ওভারে তুমুল উত্তেজনা। রেকর্ডটি কি এ দিনই হবে? টম ব্যান্টনের প্রয়োজন তখন আর আট রান। অনিয়মিত লেগ স্পিনার কাশিফ আলির ওভারের প্রথম বলে রান এলো না। পরের বলে বাউন্ডারি হলো বটে, তবে ‘বাই’ থেকে। তৃতীয় বলেই বাউন্ডারি হলো ব্যান্টনের ব্যাট হয়েই। পরের বলে দুই রান লেগ বাই থেকে। উত্তেজনা তখন তুঙ্গে। অবশেষে পঞ্চম বলে চার মেরে দিলেন তিনি মিড উইকেট দিয়ে। গ্যালারি থেকে ভেসে এলো তুমুল উল্লাস আর করতালি। ব্যান্টন উঁচিয়ে ধরলেন দু হাত। তার নাম খোদাই হয়ে গেল ইতিহসে।

সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের সুদীর্ঘ ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন ব্যান্টনের। রেকর্ড গড়া ইনিংস খেলেও তিনি থামেননি। উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন ৩৪৪ রানে। তৃতীয় দিনে রোববার মাঠে নামবেন চারশতে চোখ রেখে।

ব্যান্টন ভেঙে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গারের রেকর্ড। ২০০৬ সালে সারের বিপক্ষে ৩৪২ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। সমারসেটের হয়ে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র অষ্টম ব্যাটসম্যান ব্যান্টন। সবশেষটি করেছিলেন জেমস হিলড্রেথ, ২০০৯ সালে।

৪৯৬ মিনিট ক্রিজে কাটিয়ে ইনিংসটি খেললেন তিনি। অথচ ইংলিশ ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে তার মূল পরিচিতি সীমিত ওভারের বিশেষজ্ঞ হিসেবে। আরও নির্দিষ্ট করে বললে, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে। এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ছিল তিনটি, কিন্তু বিশ ওভারের ক্রিকেটে শতরান করে ফেলেছেন চারটি। ইংল্যান্ডের হয়ে সাতটি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ট্রিপল বা ডাবল সেঞ্চুরি তো দূরের কথা, দেড়শ রানের ইনিংসও ছিল না তার। সর্বোচ্চ ছিল ১৩৩। সেই তিনিই এখন ৪০০ রানের ইনিংস খেলার পথে।

তবে বড় ইনিংস খেললেও তার ব্যাটিংয়ে চেনা আগ্রাসী ধরন ঠিকই ছিল। ৩৪৪ রান করেছেন ৯০.২৮ স্ট্রাইক রেটে! ৩৮১ বলের ইনিংসে চার মেরেছেন ৫৩টি, ছক্কা ১টি।

টন্টনে ম্যাচের প্রথম দিনে স্রেফ ৪৫.৩ ওভারে ১৫৪ রানে শেষ হয় উস্টারশায়ারের ইনিংস। ব্যাটিংয়ে নেমে সমারসেটের শুরুটাও ভালো ছিল না। ৩৯ রানের মধ্যে তিনটি উইকেট হারায় তারা। বিপর্যয়ের মধ্যেই নেমে দারুণ খেলে পাল্টা জবাব দেন ব্যান্টন।

টম অ্যাবেলের সঙ্গে ১০১ রানের জুটিতে সামাল দেন বিপদ। অ্যাবেল ফেরেন ৫২ রানে। ব্যান্টন দিন শেষ করেন ৮৪ রানে অপরাজিত থেকে।

দ্বিতীয় দিনে শনিবার দিনজুড়ে রাজত্ব করে আরও ২৬০ রান যোগ করেও অপরাজিত রয়ে যান ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।

টম টেইলরকে চার মেরে শতরানে পা রাখেন তিনি ১২৪ বল খেলে। সেখান থেকে দুইশ পর্যন্ত যেতে বল লাগে তার ১১৭টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট