1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পরও থামেনি সেনাবাহিনীর হামলা। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজার ৪০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে আছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মিয়ানমারের মান্ডালে শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে আছেন অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের পর অনেক মানুষ ঘরের বাইরে খোলা জায়গায় রাত কাটিয়েছে। বারবার আফটারশক হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ধসে পড়া রাস্তাঘাটের কারণে দুর্গত এলাকায় সাহায্য পৌঁছাতে সমস্যা হচ্ছে। গুরুত্বপূর্ণ সেতু এবং রাস্তাগুলো ভেঙে পড়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর শান রাজ্যের নাউংচো এলাকায় বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন।

জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেছেন, ‘যখন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তখন বোমা বর্ষণ করা অমানবিক।’ তিনি সেনাবাহিনীকে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিরোধী প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগাইং এলাকাতেও সেনারা হামলা চালিয়েছে। এছাড়া, থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলো থেকেও নতুন হামলার খবর আসছে।

মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে। তবে আশঙ্কা করা হচ্ছে, তারা ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। জাতিসংঘের অভিযোগ, অতীতেও সেনাবাহিনী সাহায্য আটকে রেখেছে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর এলাকায় ত্রাণ প্রবেশ করতে দেয়নি।

ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই ভবন ধসের কারণে। চাতুচাক মার্কেটের কাছে একটি ৩০-তলা ভবন ধসে পড়েছে, যেখানে প্রায় ১০০ জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাগাইং অঞ্চলের বড় অংশ এখন প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণে।

বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী ক্রমবর্ধমান পরাজয়ের ফলে বিমান হামলার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের মধ্যেও এই সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট