1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে গাড়ি শিল্প, বাড়ছে দাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার পাশাপাশি গাড়ির দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২ এপ্রিল থেকে নতুন ধার্য করা শুল্ক কার্যকর হবে।

অন্যদিকে, আমদানি করা গাড়ির যন্ত্রাংশের ওপর মে মাস বা তার পরে থেকে শুল্ক আরোপ হতে পারে। স্থানীয় সময় বুধবার (২৬ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগসহ গাড়ি শিল্পে ব্যাপক প্রবৃদ্ধি আনবে। তবে বিশ্লেষকরা বলছেন, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। গাড়ির দাম বাড়বে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভাটা পড়বে।

গত বছর প্রায় ৮০ লাখ গাড়ি আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যার মোট মূল্য ছিল প্রায় ২৪০ বিলিয়ন ডলার। মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বিদেশি গাড়ি সরবরাহকারী দেশ। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি।

এ ছাড়া অনেক মার্কিন গাড়ি কোম্পানি মেক্সিকো ও কানাডায় তাদের গাড়ি উৎপাদন করে। তিন দেশের মধ্যে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী এসব ব্যবসা চলমান। হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, এই আদেশে শুধু তৈরি গাড়ি নয়, বরং গাড়ির যন্ত্রাংশের জন্যও শুল্ক প্রযোজ্য হবে। অন্য দেশ থেকে আমদানি করা এসব যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে সংযোজন করা হয়।

তবে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা যন্ত্রাংশের ওপর নতুন শুল্কে কিছুটা ছাড় দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন কাস্টমস ও বর্ডার প্যাট্রোল শুল্ক পরিমাণ নির্ধারণের আগ পর্যন্ত দুই দেশ থেকে যন্ত্রাংশ আমদানি শুল্ক মুক্ত থাকবে। প্রতিবেশী এই দেশগুলোর মধ্যে প্রতিদিন বিলিয়ন ডলার মূল্যের পণ্য পারাপার হয়।

এদিকে ট্রাম্পের এই নতুন পদক্ষেপ বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার জেনারেল মোটরসের শেয়ার প্রায় তিন শতাংশ কমেছে। ট্রাম্পের সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার পর ফোর্ডসহ অন্যান্য কোম্পানির শেয়ারেও বিক্রির চাপ ছড়িয়ে পড়ে।

ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে শুল্কের বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, এটি স্থায়ী। আপনি যদি যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করেন, তবে কোনো শুল্ক নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট