1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

বগুড়ায় বিএনপি নেতার ঘর থেকে চুরির ১৩টি গরু উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:

বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৩টি গরু। শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করা হয় ।

এ ঘটনায় আব্দুল গফুর শাহ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গফুর শাহ কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আবুল হোসেন সাহের ছেলে । এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ)  দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, আত্রাই ও রাণীনগর উপজেলায় বেশ কয়েকটি এলাকায় অনেক গরু চুরি হয়েছে। গরু চোর আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। গত ১৪ মার্চ রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন। এই চুরির ঘটনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে গরু চোর হিসেবে পরিচিত ছোটন প্রামানিককে (২৭) আত্রাই থানা পুলিশ আটক করে। ছোটনের দেওয়া স্বীকারোক্তি মতে বগুড়া জেলার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আব্দুল গফুর শাহ এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।.এ সময় আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে গফুর শাহ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই চক্রের সাথ জড়িত অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা থেকে হারানো গরুর মালিকরা থানায় এসে ভীর করছেন। সেইসাথে উপজেলার গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।  গ্রেপ্তারকৃত ছোটন প্রামাণিককে রবিরার বিকেলে আদালতে সোপর্দ  করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট