1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাব এলাকায় আওয়মী লীগের কর্মসূচী সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সাকাল ৮.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের কাছে লিফলেট বিতরণ করা হয় ।

ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারকে অবৈধ ও অসংবিধানিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচী এক ফেব্রুয়ারি হতে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণের কর্মসূচী বাস্তবায়নে প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেন ।
লিফলেট বিতররণে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন আজ থেকে টানা পাঁচদিন সারাদেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্য ক্রম চলবে।

এছাড়া লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স,যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান ও সহ-সভাপতি হাসান আহমেদ খান, সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল,আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো-অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবী।বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর উপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ।মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র-জনতা,পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যাসহ সকল হত্যার বিচার দাবি।আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতি-রাহাজানির প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি।সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ।দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ। ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংককে ৫ বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানোর প্রতিবাদ।শেয়ারবাজারে অর্থ কেলেঙ্কারি, ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের প্রতিবাদ।সুফিসাধক, বাউল সঙ্গীত শিল্পী, শিল্পী,সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বের উপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ।গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের ফলে নারী শ্রমিকসহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার প্রতিবাদ।গণমামলা, নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবি। সর্বোপরি ড. মুহম্মদ ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি-ফ্যাসিস্ট আখ্যায়িত করে পদত্যাগের দাবি করেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট