
শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সাবেক ছাত্রদল নেতার ব্যক্তিগত নিমন্ত্রণে শিবচর উপজেলা মুন্সীকাদিরপুরে গিয়ে পেলেন গণ-সংবর্ধনা । আজ দুপুরে মাদারীপুর সরকারী কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক, বর্তমান শিবচর উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) এর সিনিয়র সহ-সভাপতি ও মুন্সীকাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ শামীম আলফাজ মাদবরের পারিবারিক নিমন্ত্রণে নেতা-কর্মী সমেত সফরে যান এমপি জাহান্দার আলী মিয়া। পরে মুহূর্তের মধ্যে তা শিবচর সহ মুন্সীকাদিরপুর ইউনিয়নে ছড়িয়ে পড়েলে প্রিয় নেতাকে দেখার জন্য উক্ত এলাকার বাসিন্দারা দলে-দলে ছুটে আসেন। খবর পেয়ে আরো ছুটে আসেন শিবচর উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ শাহাদাত হোসেন কমিশনার, সিনিয়র বিএনপি নেতা ইথু চৌধুরী সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গংগঠনের নেতৃবৃন্দ,কর্মী-সমর্থকেরা। পরে ব্যক্তিগত সফরটি রুপ নেয় এক গণসংবর্ধনায়। এসময় এমপি জাহান্দার আলী মিয়া উপস্থিত এলাকাবাসী, দলীয় নেতৃবৃন্দের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মুগ্ধতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অনানুষ্ঠানিকভাবে এই সফরে এসেছি এবং আমার সাথে দীর্ঘদিন ছাত্রদল করা সাবেক ছাত্রনেতা স্নেহের ছোটভাই আলফাজ মাদবর, তার পরিবার-পরিজন ও মমতাময়ী মাতা মোসাঃ সুফিয়া কামালের ব্যক্তিগত ও পারিবারিক আমন্ত্রণে এখানে এসে আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হলাম, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আজ আমি বড্ড আনন্দিত ও কৃতজ্ঞ, আলফাজ মাদবরের পরিবারের সবাই আমার অত্যন্ত আপনজন। এসময় তিনি আলফাজ মাদবরের মরহুম পিতা আঃ মালেক মাদবরের জন্য দোয়ার পাশাপাশি তার মমতাময়ী মাতা বেগম সুফিয়া কামালকে পরম শ্রদ্ধায় সম্মান প্রদর্শন করতে গিয়ে আবেগ-আপ্লূত হয়ে পড়েন।

গণসংবর্ধনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জজকোর্টের জিপি এ্যাডভোকেট গুলজার আহমেদ চিশতী,জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, মুন্সীকাদিরপুর ইউনিয়নের কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্ণেল (সাবেক) মোঃ আকরাম হোসেন মোল্লা, ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম গোমস্তা,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিলন মাদবর, যুবনেতা নেতা সোহেল মাদবর, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply