
শরীফ ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ
ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশল (টিআইবি) ও সচেতন নাগরিক কমটি (সনাক) এর উদ্যোগে মাদারীপুরে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে লিগ্যাল এইড এসোসিয়েন প্রশিক্ষণ কেন্দ্রে দূর্ণীতিবাজদের সামাজিকভাবে বয়কট ও প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক’ কর্মশালায় দূর্ণীতি প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকল্পে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের উপর গুরুত্বারোপ করা হয়। এসময় মাদারীপুরে কর্মরত ২০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশত তরুণ সংগঠকবৃন্দ উক্ত কর্মশালায় অংশ নেন। টিআইবি’র ‘সিভিক এনগেজমেন্ট ডিপার্টমেন্ট’ এর কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় দূর্ণীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন ও এর উপাদান, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান, তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল সহ অন্যান্য জনসম্পৃক্ত বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়। কর্মশালায় বক্তারা বলেন, দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে সর্বক্ষেত্রে সুশাসনের চর্চা করা, আলোকিত মানুষ হিসাবে তরুণ-যুবক সহ সবাইকে গড়ে তোলা, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সবার ঐক্যবদ্ধ অংশ গ্রহণ করার কোনো বিকল্প নেই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সনাক) এর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু, সহ-সভাপতি প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন, টিআইবি’র ঢাকা ক্লাষ্টারের কো-অর্ডিনের মাহান-উল-হক, ইয়েস গ্রুপের আহবায়ক সাংবাদিক আঞ্জুমান আরা জুলিয়া, দলনেতা মোঃ ইব্রাহিব সহ সামিজক সংগঠনের উদ্যোক্তা, এনজিও ব্যক্তিবর্গ ও তরুণ সামাজিক সংগঠনের সংগঠকবৃন্দ। সভায় সমাপনী বক্তব্য রাখেন টিআইবি মাদারীপুর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ।
Leave a Reply