1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী?

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি, অথচ এর মধ্যেই ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে নকআউট পর্বের জটিল সমীকরণ ও হিসাব-নিকাশ। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে এই আলোচনা ও উন্মাদনা একটু বেশিই। কারণ, গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, তার ওপরই নির্ভর করছে ২০২৬ বিশ্বকাপের শিরোপার মঞ্চে পৌঁছানোর সম্ভাব্য যাত্রাপথ।

আজ রাতে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ধারিত হবে ব্রাজিলের নকআউটের ভাগ্য। ম্যাচটি জিতলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ড্র করলে রানার্সআপ আর কোনো কারণে হেরে গেলে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্সআপ কিংবা সেরা তৃতীয় দল-এই তিনটি ভিন্ন অবস্থান ব্রাজিলের সামনে খুলে দিতে পারে তিন রকমের নকআউট রোডম্যাপ। কোনো পথে অপেক্ষা করছে তুলনামূলক সহজ সমীকরণ, আবার কোনো পথ শুরু থেকেই সেলেসাওদের দাঁড় করিয়ে দিতে পারে ইউরোপের পরাশক্তিদের কঠিন পরীক্ষার সামনে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে: সেমিতে দেখা হতে পারে স্পেনের সঙ্গে
ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখতে পারে, তবে নকআউটের প্রথম ধাপে, অর্থাৎ রাউন্ড অব ৩২-এ আগামী ৩০ জুন টেক্সাসের হিউস্টনে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপের মুখোমুখি হবে তারা। এই পজিশনের জন্য বর্তমানে লড়াই করছে জাপান ও সুইডেন। এই বাধা টপকে শেষ ষোলোয় উঠতে পারলে ৫ জুলাই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে নরওয়ে কিংবা আইভরি কোস্টকে, যেখানে নরওয়ের আসার সম্ভাবনাই বেশি। এরপর ১০ জুলাই কোয়ার্টার-ফাইনালে দেখা হতে পারে জার্মানি, দক্ষিণ কোরিয়া বা সুইজারল্যান্ডের মধ্যকার কোনো একটি দলের সঙ্গে, যেখানে জার্মানির আসার সম্ভাবনাই বেশি। তবে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনা লুকিয়ে আছে সেমি-ফাইনালে। আগামী ১৫ জুলাই সব হিসাব মিলে গেলে ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ দেখা যেতে পারে, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে স্পেন, পর্তুগাল, ঘানা কিংবা যুক্তরাষ্ট্রের কোনো একটি দল। সব বাধা পেরোতে পারলে ২০ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল।

রানার্সআপ হলে: শুরুতেই নেদারল্যান্ডস, কোয়ার্টারে ফ্রান্স-জার্মানি
কোনো কারণে ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে এবং রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে, তবে সমীকরণ বদলে যাবে পুরোপুরি। সে ক্ষেত্রে রাউন্ড অব ৩২-এ আগামী ১ জুলাই মেক্সিকোর গুয়াদালুপে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নেদারল্যান্ডস। নকআউটের প্রথম ম্যাচেই ডাচদের মতো প্রতিপক্ষ যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে পারলে ৪ জুলাই হিউস্টনে শেষ ষোলোয় প্রতিপক্ষ হতে পারে মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া। তবে কোয়ার্টার-ফাইনালে পথ আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। ১০ জুলাই ফক্সবরোতে ব্রাজিলের সামনে দাঁড়িয়ে যেতে পারে ফ্রান্স অথবা জার্মানি। এরপর ১৫ জুলাই আরলিংটনে সেমি-ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আসতে পারে ইংল্যান্ড কিংবা ফ্রান্স।

সেরা তৃতীয় হলে: কোয়ার্টারেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার শঙ্কা
৪৮ দলের এই নতুন সংস্করণের বিশ্বকাপে গ্রুপে তৃতীয় হয়েও নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। ব্রাজিল যদি গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এবং সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে জায়গা করে নেয়, তবে তাদের নকআউট পথ পুরোপুরি নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর। এই জটিল পরিস্থিতিতে ১ বা ২ জুলাই ডালাস কিংবা লস অ্যাঞ্জেলেসে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা নেদারল্যান্ডস। শেষ ষোলোয় অপেক্ষা করতে পারে আরও বড় পরীক্ষা। ৬ জুলাই ভ্যানকুভার বা সিয়াটলে ব্রাজিলের সামনে আসতে পারে ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা স্পেন। তবে কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষের তালিকা আরও ভয়ংকর। ১০ বা ১১ জুলাই কানসাস সিটি কিংবা মায়ামিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অথবা ফ্রান্সের মুখোমুখি হতে পারে ব্রাজিল। আর সেমি-ফাইনালে পৌঁছাতে পারলে ১৬ জুলাই আটলান্টায় প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড কিংবা পর্তুগাল।

কাগজে-কলমে সব হিসাব মেলালে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে। যদিও শেষ ষোলোর পর থেকে জার্মানি বা স্পেনের মতো দল সামনে আসতে পারে, তবুও রানার্সআপ বা তৃতীয় হওয়ার পথের তুলনায় গ্রুপ চ্যাম্পিয়নদের শুরুটা তুলনামূলক সহজ হবে। এখন দেখার বিষয়, আজ মাঠের লড়াইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোন রোডম্যাপে নিজের নাম লেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট