
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি থেকে কে বা কারা রাতের আধারে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।
এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৪০ টি পরিবার,
প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পরিবারগুলো।
এদিকে নতুন ট্রান্সফরমার জন্য পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির বামনা সাব জোনাল অফিসে এলাকাবাসী যোগাযোগ করলে ৬০,০০০ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে গ্রাহকদের।
এছাড়া বিদ্যুৎ অফিস থেকে রাতের বেলা ট্রান্সফরমার পাহাড়া দিতে বলে মাইকিং করা হয়েছে দাউদখালিতে।
যদিও এসব বিষয়ে বিদ্যুৎ গ্রাহকরা প্রশ্ন ছুড়ে ক্ষোভ প্রকাশ কলছেন যে- ট্রান্সফরমার নিয়েছে চোরে, আমারা কেন টাকা দিবো?
এবং পাহাড়া দেয়ার বিষয়েও তারা বলেন যে-এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, আমরা নিয়োমিত বিদ্যুৎ বিল দিয়ে থাকি।
ট্রান্সফরমার চোরে নেয়ায় পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত থাকায় ঘর বাড়িতেও চুরি ডাকাতির আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষ।
Leave a Reply